
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
“অতি শীঘ্রই নবগঠিত ঈদগাঁও উপজেলা ভবনের কাজ শুরু করা হবে। উপজেলাভূক্ত ৫ ইউনিয়নের মানুষ যাতে সমান সুবিধা ভোগ করতে পারে সেজন্য ঈদগাঁও মৌজার আওতাধীন ইসলামাবাদে উপজেলা পরিষদের স্থান নির্ধারন করা হয়েছে।
শুক্রবার (৩ডিসেম্বর) দুপুরে নবগঠিত ঈদগাঁও উপজেলা ইসলামাবাদ ইউনিয়নে তাঁর জন্মস্থান পাঁহাশিয়াখালী গ্রামে এক পারিবারিক অনুষ্ঠানে প্রধান অতিধির বক্তব্যে তিনি একথা বলেন। এর আগে তিনি দুস্থ মহিলাদের মাঝে তিনি কম্বল বিতরণ করেন। পরে তিনি ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মহসীন শেখের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে যোগ দেন।
আলোচনা অনুষ্ঠান শেষে তিনি কক্সবাজার দোহাজারী ঘুমধুম রেললাইন প্রকল্পের ইসলামাবাদ পয়েন্ট, গোমাতলী ব্রীজের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন। আলোচনা অনুষ্ঠানে ডিডিএলজি কক্সবাজারের পরিচালক শ্রাবস্তী রায়, কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) নো এ মং মারমাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জালালাবাদের ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, মাস্টার নুরুল আজিম, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, ইসলামাদের সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক, আবদু রাজ্জাক এমইউপি, সাইফুল ইসলাম এমইউপি, আবু তৈয়ব চৌধুরীসহ রাজনীতিবিদ, সমাজসেবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.