
নির্বাচন ভবন। ফাইল ছবি
শূন্য ঘোষিত ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে আগামী ২১ মার্চ ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়।
সিইসি জানিয়েছেন, ঢাকা-১০ আসনের নির্বাচনটি ইভিএমের মাধ্যমে হবে। এছাড়া বাকি ২ আসনের ভোটগ্রহণ সাধারণ পদ্ধতিতে হবে।
এছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি। বাছাইয়ের শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ফেব্রুয়ারি। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে ১৬ ফেব্রুয়ারি।
গত ২৭ ডিসেম্বর গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার মারা যাওয়ায় তার আসন শূন্য হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে গাইবান্ধা-৩ আসন থেকে এমপি নির্বাচিত হন ডা. ইউনুস।
এর দুই দিন পর ২৯ ডিসেম্বর ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
এরপর ১০ জানুয়ারি বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন মারা যান। ওইদিন রাত পৌনে ১টায় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করলে শূন্য হয় আসনটি।
সূত্র:somoynews.tv – ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.