
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
আর কটা দিন পেরুলেই পবিত্র ঈদুল ফিতর। শেষ মুহুর্তে কেনাকাটায় ব্যস্তমুখর সময় পার করছে ক্রেতা বিক্রেতারা। ঈদগাঁওর ঈদ বাজারে বৃহত্তর এলাকার গ্রামাঞ্চল থেকে আসা ক্রেতাদের উপচে পড়া ভীড় যেন চোখে পড়ার মত। তবে দ্বিগুণ দামে হিমশিম খাচ্ছে ক্রেতারা। ছেলে মেয়েদের কাপড়ের দাম নিয়ে বিপাকে পড়ছেন তাদের পিতা-মাতারা।
সব ধরনের পণ্যের ব্যাপক কেনাবেচাকে সামনে রেখে বিভিন্ন মার্কেট ও ডিপার্টমেন্টাল ষ্টোর গুলোতে কেনাকাটা বেড়েছে। ২রা জুন বিকেলে বাজারের বিভিন্ন মার্কেটগুলো ঘুরে দেখা যায়, ঈদ উপলক্ষে ঈদগাঁও বাজারে নর-নারী ক্রেতা দের ভীড় মার্কেটগুলোতে। কেউবা কিনছে কাপড়, কেউবা ঘুরে ঘুরে কাপড়ের দাম ছাচ্ছেন, কেউবা দামের কারণে পছন্দের কাপড় থাকলেও কিনতে পারছেনা। আবার দরদার নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে তর্কাতর্কিও হচ্ছে।
অন্যদিকে বহু সুচতুর নর নারী ক্রেতারা ভীড় বাড়ার পূর্বেই মার্কেট ঘুরে ঘুরে নিজেদের পছন্দ মোতাবেক কাপড়,কসমেটিস এবং জুতা কিনতে ভুল করেনি। দাম যাই হোক না কেন।
ঈদগাঁও বাজারের উন্নতমানের বেশ কটি শাড়ীর দোকানে ক্রেতাদের উপস্থিত থাকলে ও দেশী বিদেশী ত্রি-পিছ ও শাড়ীর চড়া দামের যাতাকলে পিষ্ট হচ্ছেন নারী ক্রেতারা। এছাড়া মার্কেটের দোকানগুলোতে চোঁখ ধাধানো লাইটিংয়ের ফলে কোনটি ভাল আর নিন্মমানের কাপড় সেটি বুঝে উঠতে পারছেনা ক্রেতারা।
কয়েক ক্রেতা জানান,তারা শপিং করতে এসে হতবাগ হয়ে পড়েছে। পছন্দের কাপড় পাচ্ছিনা, শেষ মুহুর্তে সবধরনের ব্যবহারের জিনিসপত্র ফুরিয়ে যাওয়ার পথে। দ্বিগুন দামেও মিলছেনা কাঙ্ক্ষিত কাপড়। পুরুষ ক্রেতাদের পাশাপাশি নারী ক্রেতাদেরও ভীড় ব্যাপক পরিসরে।
সাথে ছোট ছোট শিশুরাতো রয়েছে। সবমিলিয়ে শেষের দিকে জমে উঠেছে ঈদগাঁও ঈদ বাজার।
অন্যদিকে বাজারের ডজনাধিক মার্কেটের পাশাপাশি যত্রতত্র স্থানে গড়ে উঠা ফুটপাত ব্যবসায়ীরাও সমানতালে ঈদের বেচাবিক্রি করে যাচ্ছে।
দাম যাই হোক না কেন ক্রেতাদের পছন্দ হলেই কাপড় ছাড়ছেন ফুটপাত বিক্রেতা। ক্রেতা বিক্রে তাদের সাথে কথা বলার ফুসরত নেই। বর্তমানে ঈদের বাজারে উত্তাপ চলছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.