সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / শ্রনিক নেতা আমিনুল ইসলাম মুকুল গ্রেফতারে শহরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

শ্রনিক নেতা আমিনুল ইসলাম মুকুল গ্রেফতারে শহরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

বার্তা পরিবেশক :

কক্সবাজার ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম মুকুলকে গ্রেফতারের প্রতিবাদে কক্সবাজার শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট বন্ধ রয়েছে। ১৯ মার্চ সোমবার সকাল থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেটে ব্যবসায়ীরা স্বেচ্ছায় তালা লাগিয়ে এ প্রতিবাদ জানান।

জানা যায়, কক্সবাজার ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি, শ্রমিক নেতা, বাংলাদেশ ভলিবল ফেডারেশন এর কার্যনির্বাহী সদস্য, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আমিনুল ইসলাম মুকুলকে শহরের নুরপাড়াস্থ এলাকা থেকে সদর থানা পুলিশ গ্রেফতার করে। এতে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে গ্রেফতারের প্রতিবাদে কক্সবাজার শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট বন্ধ রাখে। তবে কি কারণে তাদের নেতাকে গ্রেফতার করা হয়েছে অনেক ব্যবসায়ী জানে না বলে জানা গেছে।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.