সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সদরের ইসলামাবাদে ভাইস চেয়ারম্যান পদে ছোটন রাজাকে একক প্রার্থী ঘোষণা

সদরের ইসলামাবাদে ভাইস চেয়ারম্যান পদে ছোটন রাজাকে একক প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলা পরিষদ নিবার্চনে ভাইস চেয়ারম্যান হিসেবে তারুণ্যের অহংকার শ্রমিক সমাজের প্রিয়মুখ, এলাকার কৃতি সন্তান আমজাদ হোসেন ছোটন রাজাকে ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে একক প্রার্থী ঘোষণা করা হয়। এই উপলক্ষে ২৬ জানুয়ারী বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আ,লীগ সভাপতি চেয়ারম্যান নুর ছিদ্দিকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মেম্বারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হক।

উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী, শ্রমিকলীগ সভাপতি আমজাদ হোসেন ছোটন রাজা, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম মেম্বার, সাবেক ছাত্রনেতা আবুহেনা বিশাদ, মেম্বার আবদু শুক্কুর ও ইউছুপ। মতামত পেশ করেন, ১নং ওয়ার্ড সভাপতি মোস্তাক মুন্সি, সাধারণ সম্পাদক সিরাজ, ২নং ওয়ার্ড সভাপতি সাহাব উদ্দিন, ৩নং ওয়ার্ডের সভাপতি দীলিপ কান্তি দে, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম, ৪নং ওয়ার্ড সভাপতি জসিম, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, ৫নং সভাপতি নুরুল আজিম সোনা মিয়া, সাধারণ সম্পাদক আলম হাজি, ৬নং ওয়ার্ড আহবায়ক আবুল বশর সোনা মিয়া, সদস্য সচীব সোহেল ওমর, ৭নং ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক চন্ডী আচায্য, ৮নং ওয়ার্ড সভাপতি বশির, সাধারণ সম্পাদক রশিদ, ৯নং সভাপতি মেম্বার সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

উল্লেখ্য যে, ছোটন রাজা সদর উপজেলা আ,লীগের সাবেক সাধারন সম্পাদক ও সরকারী কলেজের সাবেক ভিপি এসটিএম রাজা মিয়ার সন্তান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.