
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ এর দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সদর উপজেলার আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, কক্সবাজার সরকারী কলেজের সাবেক ভিপি মুক্তিযোদ্ধা এসটি এম রাজা মিয়ার সন্তান ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিক লীগের সভাপতি গরীব দু:খী মেহনতি মানুষের পরম বন্ধু, অসহায় লোকজনের শেষ ঠিকানা আমজাদ হোসেন ছোটন রাজা। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, ছোটন রাজাকে ইসলামাবাদ ইউনিয়ন আ,লীগসহ সংযোগী সংগঠন পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান হিসেবে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। সে ধারাবাহিকতায় তিনি দিবারাত্রী বিরামহীনভাবে গ্রামীণ জনপদে খেটে খাওয়া সাধারণ লোকজনের দ্বারে দ্বারে গিয়ে সর্বশ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় অব্যাহত রাখার পাশাপাশি সালাম পৌঁছে দিচ্ছে। এবার ক্লিন ইমেজের টকবগে তারুন্যে নির্ভর ছোটন রাজাকে কাছে অনেকে বুকে আগলিয়ে রাখতে ও চোখে পড়ে।
সাধারণ লোকজনের মন্তব্য যে, ছোটনকে যদি ভাইস চেয়ারম্যান নির্বাচিত করতে পারলে সত্যি সদর উপজেলাবাসী ধন্য ও উপকৃত হবে। ছোটন রাজা কয়েকদিন ধরে ইসলামাবাদের ইউছুফেরখীল, হাজ্বী পাড়া, গজালিয়া, ঈদগাঁও পালপাড়া, চৌধুরী পাড়া, মন্ডল পাড়া, ভোমরিয়াঘোনাসহ পোকখালীর বিভিন্ন গ্রামাঞ্চলে ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.