সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সদর উপজেলা নিবার্চনে ভাইস চেয়ারম্যান পদে ছোটন রাজাই ফ্যাক্টর

সদর উপজেলা নিবার্চনে ভাইস চেয়ারম্যান পদে ছোটন রাজাই ফ্যাক্টর

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

আসন্ন উপজেলা পরিষদ নিবার্চনে কক্সবাজার সদরের সর্বত্রে প্রচার প্রচারণায় এগিয়ে হেভিওয়েট প্রার্থী হিসেবে ফ্যাক্টরে পরিণত হয়ে পড়েছেন ভাইস চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী মেহনতি মানুষের প্রিয়মুখ আমজাদ হোসেন ছোটন রাজা। এলাকায় সর্বশ্রেণী পেশার লোক জনের মাঝে জনপ্রিয়তা ধরে রেখে তিনি এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়নে তিনি প্রচারণায় নেমে পড়েছে।

জাতীয় সংসদ নির্বাচনে ছোটন রাজা নৌকা মনোনীত প্রার্থী সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের পক্ষে প্রচার প্রচারণায় অংশ নিয়ে ছিলেন। শ্রমিক সমাজ, এলাকার হতদরিদ্র মানুষের একমাত্র আস্তার প্রতীক হলেন ছোটন রাজা। তিনি সদর উপজেলা আ,লীগের সাবেক সাধারণ সম্পাদক, সরকারী কলেজের প্রাক্তন ভিপি মরহুম এসটি এম রাজা মিয়ার সুযোগ্য সন্তান।

তিনি এই প্রতিবেদককে জানান, দলীয় ভাবে মনোনয়ন দিলে নিবার্চনে অংশ নেবেন। এমনকি তিনি দলের চরম মুহুর্তে পাশে ছিলাম। উন্নয়নের জন্য এলাকাবাসীকে সাথে নিয়ে কাজ করার অঙ্গিকারও ব্যক্ত করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.