১৮ ডিসেম্বর শুক্রবার লামা উপজেলার রুপসীপাড়া বাজার কমিটি’র নির্বাচন সম্পন্ন হয়েছে। ত্রি-বার্ষিক নির্বাচনে ১১সদস্য বিশিষ্ট কমিটিতে ৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয় রুপসীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। নির্বাচনে সভাপতি পদে আব্দু সাত্তার গাজী ও সম্পাদক পদে এমাদুল হক, যুগ্ম সম্পাদক পদে মোঃ তারিক ও কোষাধ্যক্ষ পদে মোঃ ইসমাইল নির্বাচিত হয়েছে।
এছাড়া বাকী ৭টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সহ-সভাপতি আব্দু মোতালেব ও সদস্য মোঃ শফিকুল আলম, মোঃ রফিক, মোঃ ছলিমুল্লাহ মিলন, মোঃ শাহ কামাল, মোঃ ইউনুছ ও মোঃ কামাল।
নির্বাচন পরিচালনা আহবায়ক কমিটিতে দায়িত্ব পালন করেন, মোঃ শহীদুল ইসলাম মেম্বার, আবুল হোসেন মেম্বার, মোঃ ওমর ফারুক বাবুল ও ডাক্তার মোঃ সাখাওয়াতুল ইসলাম।
প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করে রুপসীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতান আহমদ, সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন আব্দুল হালিম ও মোঃ কামাল।
নির্বাচনকে ঘিরে রুপসীপাড়া বাজার এলাকা পোষ্টারে ছেঁয়ে গেছে। চায়ের দোকান, ক্লাব ও প্রার্থীদের দোকানে সরগম হয়ে উঠেছে নির্বাচন বিষয় নিয়ে। রমরমা সাঁজে সেজেছে রুপসীপাড়া বাজার। রাজনৈতিক অফিস, মাঠে ময়দানে, প্রার্থীদের নিজস্ব অফিস সহ সর্বত্র এখন আলোচনার বিষয়বস্তু নির্বাচন।
সম্ভাব্য প্রার্থী ও সাধারণ ভোটারদের মাঝে গড়ে উঠেছে চমৎকার সেতু বন্ধন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.