সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে ঈদগাঁওতে আওয়ামী রাজনৈতিক অঙ্গনে সরগরম

সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে ঈদগাঁওতে আওয়ামী রাজনৈতিক অঙ্গনে সরগরম

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারের নতুন ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের আসন্ন সম্মেলন ও কাউন্সিলে সম্ভাব্য প্রার্থীরা নড়েচড়ে বসছেন। সবর্ত্রই সরগরমে পরিণত হয়ে পড়েছে। ১২ সেপ্টম্বর সম্মেলন সফল করতে ৮ সেপ্টেম্বর বর্ধিত সভার কথাও রয়েছে।

নতুন উপজেলা আ,লীগের সম্মেলনে পরিচ্ছন্ন রাজনীতিবীদ ও ক্লিন ইমেজের প্রার্থীরা মাঠে অবস্থানে রয়েছেন দীর্ঘকাল ধরে। সে সাথে পোষ্টার, ব্যানার, সামাজিক যোগাযোগ মাধ্যম ও তোরণ দিয়ে নিজেদের প্রার্থীতার কথাও জানান দিয়েছেন। আবার অনেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রার্থীতা ঘোষণা দিয়ে কাউন্সিলারদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন।

বর্তমানে উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে মাঠে রয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগ আহবায়ক আবু তালেব, সাবেক ছাত্রনেতা ও যুগ্ম আহবায়ক ইমরুল হাসান রাশেদ, জেলা যুবলীগের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, উপজেলা আ,লীগ নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম জানু, উপজেলা আ,লীগ সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী হুমু, ঈদগাঁও উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি, আ,লীগ সদস্য আহমদ করিম সিকদার, জেলা শ্রমিকলীগ যুগ্ম আহবায়ক,আ,লীগ সদস্য আমজাদ হোসেন ছোটন রাজা এবং আওয়ামীলীগ নেতা নুরুল আলম।

প্রচার-প্রচারণা চালিয়ে যেতেও চোখে পড়ে এসব প্রার্থীদের। এ নিয়ে তৃণমূলের মাঝে আশার আলো দেখা দিয়েছে। এমনকি কাউন্সিলে চমক দেখাতে কাউন্সিলরদের সাথে বৈঠকসহ হরেক রকম কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা। এমনকি দীর্ঘকাল পর সম্মেলনের গুঞ্জন শুরু হওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। প্রার্থীদের সাথে রয়েছেন দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন ছাড়া শুভাকাঙ্খীরাও।

সবকিছু বিবেচনা করে আগামীর নেতৃত্বে যারা দলের সাংগঠনিক কার্যক্রম সুন্দর পরিসরে পরিচালনা করতে পারবে এবং আন্দোলন সংগ্রামে সামনে অগ্রসর হতে পারবে তাদেরকে মূল্যায়ন করার জোর দাবী জানান তৃণমূলের নেতাকর্মীরা।

অত্যন্ত সৎ, অমায়িক, পরিচিত মুখ ও যোগ্যতার সাথে বেড়ে উঠা নেতারা ইউনিয়নের কাউন্সিলাদের ভালবাসা নিয়ে এবার লড়তে চান। বর্ধিত সভায় তারিখ ঘোষণার পরপরে নেতাকর্মীদের সাথে কুশলাদির মাধ্যমে ব্যস্তমুখর সময় পার করে যাচ্ছেন অনেকেই।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.