এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব, কক্সবাজারের ঈদগাঁও উপজেলার কৃতি সন্তান হেলালুদ্দিন আহমদ’কে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) এর সদস্য পদে নিয়োগ দেয়া হয়েছে।
১১ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা’র উপসচিব মোহা: রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পিআরএল ভোগরত হেলালুদ্দিন আহমদকে আগামী ৫ বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়।
এদিকে প্রাক্তন সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ কর্ম কমিশনে সদস্য নিয়োগপ্রাপ্ত হওয়ায় অভিনন্দন জানান সামাজিক প্লার্টফর্ম ঈদগাঁও ঐক্য পরিবারের একঝাঁক নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, ঈদগাঁঁও উপজেলার ইসলামাবাদের সন্তান, ঢাকাস্থ কক্সবাজার সমিতির সভাপতি হেলালুদ্দিন আহমদ স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হতে পিআরএল-এ যান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.