
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী শ্রমিকলীগ সভাপতি, প্রয়াত মুক্তিযোদ্ধা আ,লীগের সাবেক সাধারন সম্পাদক এসটিএম রাজা মিয়ার সুযোগ্য সন্তান আমজাদ হোসেন ছোটন রাজা ২৩ ফেব্রুয়ারী বিকেলে ঈদগাঁও বাজার ও বাসষ্টেশনে এ প্রথম বারের মত নির্বাচনী শো-ডাউন দিয়ে চমক দেখিয়েছেন। তার এ মিছিলে জেলা সদরের বৃহত্তর ঈদগাঁওর প্রত্যান্ত গ্রামগঞ্জ থেকে মিছিল সহকারে অসংখ্য লোকজন অংশ নেন। এতে যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের তৃণমূল পর্যায়ের কর্মীসহ সহশ্রাধিক সাধারণ লোকজন উপস্থিত ছিলেন। মিছিলে ছোটন রাজার ফেষ্টুন নজর কেটেছে বাজারবাসীর মাঝে।
ভাইস চেয়ারম্যান প্রত্যাশী তৃণমূলের আস্থার প্রতীক, অসহায় মানুষের বলিষ্ট কন্ঠস্বর ছোটন রাজা দু-হাত তুলে ঈদগাঁওর সর্বশ্রেনী পেশার মানুষকে সালাম জানান এবং দোয়া চেয়েছেন।
উল্লেখ্য যে, ছোটন রাজা ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগের সভাপতি, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে। তিনি ইতিমধ্যে ঈদগাঁও, জালালাবাদ, ইসলামাবাদ, চৌফলদন্ডী, ইসলামপুরের পাড়া মহল্লায় দিবারাত্রী সাধারণ লোকজনের কুশল বিনিময় অব্যাহত রেখেছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.