
বার্তা পরিবেশক :
সাংবাদিকদের অংশগ্রহণে ইপসার প্রশিক্ষণ কর্মশালা ২৪ জুন কক্সবাজার প্রেসক্লাব অনুষ্ঠিত হয়েছে। ক্লাইম্ব প্রকল্পের অধীনে শুঁটকি খাতে শিশুশ্রম নিরসনের লক্ষ্যে কক্সবাজারের সাংবাদিক এবং ইলক্ট্রেনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে গ্রভ্যিান্স ম্যাকানজিম ও প্রক্রিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে বলা হয়, কক্সবাজারের নাজিরার টেকসহ বিভিন্ন শুটকি পল্লীতে শিশুরা ঝুঁকিপূর্ণ শ্রম দিচ্ছে। তারা প্রতিনিয়ত বিষ নিয়ে কাজকর্ম করছে। শুটকিতে বিষ মিশানোর কাজে নিয়োজিত শিশু শ্রমিকদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এসব শিশুদের শুঁটকি খাতে শিশুশ্রম নিরসনের লক্ষ্যে ইপসা ক্লাইম্ব প্রকল্প বাস্তবায়ন করছে।
ইউ এস ডিপার্টমেন্ট অফ লেবার এর আর্থিক সহায়তায়, উইনরক ইন্টারন্যাশনাল এর সার্বিক সহযোগিতায় ইপসা কর্তৃক বাস্তবায়িত ক্লাইম্ব প্রকল্প এর আওতায় উক্ত কর্মসূচীর আয়োজন করা হয়।
এ প্রশিক্ষণ কর্মসূচী পরিচালনা করেন ইপসা এর উপ-পরিচালক খালেদা বেগম। বিশজিৎ ভৌমিকের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন উইনরক ইন্টারন্যাশনাল এর মোঃ তানভীর শরীফ এবং নোঙর এর নির্বাহী পরিচালক দিদারুল আলম রাশেদ ইপসা-ক্লাইম্ব প্রকল্পের আলোক চক্রবর্ত্তী। শুঁটকিপল্লীতে শিশুশ্রম নিরসনে সরকারি বিভিন্ন সহযোগিতা প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.