সোনালী দিন গড়ার প্রত্যয় নিয়ে পর্যটন শহর কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আজকের কক্সবাজারের ঈদগাঁওস্থ নিজস্ব প্রতিনিধি, জেলা লেখক সোসাটির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক ও অনলাইন দৈনিকে কর্মরত প্রতিনিধি এম. আবুহেনা সাগরের একমাত্র কন্যা সন্তান সানজিদা হেনা আইরিনের প্রথম জন্মবার্ষিকী ২৭ নভেম্বর দিনব্যাপী উৎসব ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজ পাড়াস্থ বাড়ীতে অনুষ্ঠিত হয়। ঐ দিন সকাল সাড়ে ৮টায় খতমে কোরআন, বিকাল সাড়ে ৩টায় প্রতিবেশী ও শুভাকাঙ্খীদের মাঝে মিষ্টি বিতরণ, রাত সাড়ে ৮টায় কনকনে শীতে ভাপা পিঠা উৎসব ও ভোজন পরিবেশিত হয়। এ ভাপা পিঠা উৎসবে অংশ নেন- ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যাপক ফিরোজ আহমদ, ঈদগাঁও ডায়াবেটিস কেয়ার সেন্টার এন্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোহাম্মদ ইউছুপ আলী, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম, কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকু, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সদস্য ছৈয়দ করিম, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আমজাদ হোসেন ছোটন রাজা, চিকিৎসক আবদুস ছালাম, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আরিফ উল্লাহ, ঈদগাঁও ছাত্রলীগের সভাপতি ইরফানুল করিমসহ আরো অনেকে।
এদিকে বৃহত্তর এলাকার শুভাকাঙ্খীরা আইরিনের প্রথম জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। সে সাথে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারসহ নানা দর্শনীয় স্থান পরিদর্শন শেষে জন্মবার্ষিকীর সমাপ্তি ঘটে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.