সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / সাংসদ কমলকে মনোনয়ন না দেওয়ায় ঈদগাঁওতে দলীয় নেতাকর্মীদের কলাগাছ নিয়ে বিক্ষোভ মিছিল

সাংসদ কমলকে মনোনয়ন না দেওয়ায় ঈদগাঁওতে দলীয় নেতাকর্মীদের কলাগাছ নিয়ে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

আসন্ন একাদশ জাতীয় সংসদ নিবার্চনে কক্সবাজার সদর – রামু আসন থেকে সাংসাদ আলহাজ সাইমুম সরওয়ার কমলকে নৌকা প্রতীকে মনোনয়ন না দেওয়ায় জেলা সদরের ঈদগাঁওতে কলাগাছ হাতে নিয়ে ক্ষোভ প্রকাশ সহ বিক্ষোভ মিছিল করলো দলীয় নেতাকর্মীরা।

২৫ নভেম্বর বিকেলে ঈদগাঁও বাসষ্টেশনে এমন ঘটনা ঘটে।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি মিজানুল হক, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন জয়, সদর যুবলীগ নেতা আবু বক্কর ছিদ্দিক বান্ডি, ওয়ার্ড আওয়ামীলীগ নুরুল হাকিম, ঈদগাঁও কলেজ ছাত্রলীগের আহবায়ক আবদু রহমান নাহিদ। পরে এক বিক্ষোভ মিছিল হয়।

এতে অংশ নেন- সদর উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি হুমায়ুন তাহের চৌধুরী হিমু, ঈদগাঁও কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কাইয়ুম উদ্দিন ডিসেন্ট, ঈদগাঁও যুবলীগ সাধারণ সম্পাদক এনাম রনি, ওয়ার্ড আ,লীগ সভাপতি জসিম উদ্দিন, পরিতোষ পাল, কমিউনিটি পুলিশ নেতা মাহাবুব আলম মাবুসহ অসংখ্য দলীয় নেতাকর্মী। মিছিল শেষে মহাসড়কে এক মানববন্ধন অনুষ্টিত হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.