সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের টেকনাফ শাখার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের টেকনাফ শাখার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিনিধি; টেকনাফ :

সততা সমৃদ্ধি; নিরাপত্তার প্রতিশ্রুতি, এই শ্লোগানকে সামনে রেখে টেকনাফে সূর্যমুখী একক বীমা ডিভিশন সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি: নতুন শাখার শুভ উদ্বোধন ও ব্যবসা উন্নয়ন সভা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

২৯ অক্টোবর দুপুরে টেকনাফ হাই স্কুল মার্কেটের ২য় তলায় পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু করা হয়। সভা পরিচালনা করেন, রিজিওনাল কো-অডিনেটর সূর্যমুখী বীমা প্রকল্প কক্সবাজার সার্ভিস সেল মো: সৈয়দ হোসাইন।

উক্ত উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্টানে প্রধান হিসাবে উপস্থিত ছিলেন, টেকনাফ পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আমাদের টেকনাফ ডটকম নিউজ পোর্টালের সম্পাদক মোহাং আলম বাহাদুর। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, অত্র বীমার ডিজিএম, উন্নয়ন প্রশাসন দাবী বিভাগের কর্মকর্তা মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে- টেকনাফ ডিগ্রী কলেজের অধ্যাপক ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, পৌরসভা যুবলীগের আহবায়ক তোয়াক্কুল হোসেন, টেকনাফ স্বর্ণকার মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অংসেন থোই, সূর্যমুখী বীমা সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স চকরিয়া শাখার এজিএম শফিউল আজম।

উক্ত অফিসের উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার অফিসের সি: জি,এম এস এম মুফিজুর রহমান টিপু। সভায় বক্তারা বলেন, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি: বীমা প্রতিষ্ঠানের গ্রাহক হয়ে নিজের উপার্জনের সামান্য টাকা সঞ্চয় করে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনুন। তার পাশাপাশি স্বল্প আয়ের দিন মজুর থেকে শুরু করে সবাইকে এই ইন্স্যুরেন্স এর আওতায় আনার জন্য সহযোগিতা করুন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.