সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / সাবরাং নয়াপাড়া’র শীর্ষ ইয়াবা কারবারী মার্কিনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সাবরাং নয়াপাড়া’র শীর্ষ ইয়াবা কারবারী মার্কিনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ফাইল ফটো

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
কক্সবাজার শহরের কাটা পাহাড় এলাকা থেকে টেকনাফ সাবরাং ইউনিয়নের তালিকাভূক্ত মাদককারবারী শামসুল আলম মার্কিনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। এই সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

তথ্য সূত্রে জানা যায়, ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার কাটা পাহাড় এলাকায় একটি লাশের খবর পেয়ে কক্সবাজার সদর থানা পুলিশের একটি দল এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। এই সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

উদ্ধারকৃত ইয়াবার প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি। পুলিশ লাশটি উদ্ধার করে কক্সবাজার মর্গে প্রেরণ করেছে।

এদিকে গত ২দিন আগে কক্সবাজার যাওয়ার পথে নিখোঁজ হওয়া সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার মৃত মৌলভী আলী হোছাইনের পুত্র, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা গডফাদার শামসুল আলম মার্কিন (৪৮) নিখোঁজ থাকায় পরিজন খোঁজ করে ছবি দেখে তার লাশ বলে সনাক্ত করে। নিহতের ভাই আব্দুস সামাদ মর্গ হতে তার ভাইয়ের মৃতদেহ লাশ গ্রহণের সত্যতা নিশ্চিত করেছেন।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.