
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আলমগীর চৌধুরী হিরুর কবর জেয়ারত করে মহান রাব্বুল আলামীনের দরবারে তাঁর রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন আসন্ন সদরের ভাইস চেয়ারম্যান প্রার্থী তারুণ্যের প্রতীক আমজাদ হোসেন ছোটন রাজা। তিনি বাছাইয়ে তার মনোনয়নপত্রে বৈধতা লাভ করার পরপরে প্রথমেই প্রাক্তন ভাইস চেয়ারম্যান হিরুকে স্মরণ করতে ছুটে যান ঈদগাঁও উত্তর মাইজ পাড়া এলাকার। পরে হিরুর আপন ছোট ভাই জেলা যুবলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির চৌধুরী হুমুর কাছ থেকে দোয়া চেয়েছেন। ছোটন রাজা প্রতিনিয়ত সকাল থেকে দুপুর, বিকাল থেকে সন্ধ্যা পেরিয়ে গভীর রাত অবধি গ্রামীণ জনপদের ভোটারদের কাছে ছুটে যান নিবার্চনী প্রচারণায়।
উদীয়মান নেতার কাছে সাড়া দিচ্ছে নানা পেশার মানুষ। ছোটন রাজার প্রচার প্রচারণায় সর্বস্তরের লোকজন অংশ নিচ্ছে।
তিনি সদর আ,লীগ সাবেক সাধারণ সম্পাদক, সরকারী কলেজের প্রাক্তন ভিপি বীর মুক্তিযোদ্ধা মরহুম এসটিএম রাজা মিয়ার সন্তান।
ছোটন দীর্ঘকাল ধরে বৃহত্তর ঈদগাঁওর প্রত্যন্ত গ্রামাঞ্চলের সর্বশ্রেনী পেশার লোকজনের সাথে মতবিনিময় অব্যাহত রয়েছে।
তিনি সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগ সভাপতি সহ বিভিন্ন সামাজিক, ক্রীড়া, সাংস্কৃতিক ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত রয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.