
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
আগামী ২৮ সেপ্টেম্বর সাবেক সংসদ সদস্য মরহুম এডভোকেট খালেকুজ্জামানের ১৭তম শাহাদাত বার্ষিকী।
২০০১ সালের ১ অক্টোবরের জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিনদিন আগে ২৮ অক্টোবর কক্সবাজার-রামু আসনের তৎকালীন ৪ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট খালেকুজ্জামান ইন্তেকাল করেছিলেন। ২৮ অক্টোবর’২০০১ রামুর বাইপাস খালেকুজ্জামান চত্তরে জনসভায় চিরবিদায় নেন এডভোকেট খালেকুজ্জামান।
পরবর্তীতে তারঁ ছোট ভাই ইঞ্জিনিয়ার মুহাম্মদ সহিদুজ্জামানকে এমপি বানিয়ে যেন খালেকুজ্জামানের ভালবাসার স্বীকৃতি ও প্রতি দান দিয়েছিলেন মানুষ।
এবারো মরহম এডভোকেট খালেকুজ্জামানের স্মরণে খালেকুজ্জামান স্মৃতি পরিষদের উদ্যোগে ২৮ সেপ্টেম্বর বিকেল তিনটায় ঈদগাঁওর মাছুয়াখালী এলাকায় স্বরন সভা অনুষ্টিত হবে। ওইদিন মরহুম এডভোকেট খালেকুজ্জামানের আত্মীয়-স্বজনসহ সকলকে উপস্থিত থাকার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে বা এডভোকেট খালেকুজ্জামান স্মৃতি পরিষদের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান। স্মরণ সভার কথা এই প্রতিবেদককে জানান মরহুমের নিকটাত্মীয় আজিজুর রহমান সিকদার।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.