সাম্প্রতিক....
Home / জাতীয় / সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফরে সিঙ্গাপুরের উদ্দেশে বিজি-৮৪ যোগে ঢাকা ত্যাগ করেছেন।

১১ মার্চ রবিবার সকাল ৮টা ২৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, রবিবার বিকেল ৩ টায় সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পৌঁছানোর কথা রয়েছে।

তিনি আরও জানান, ১২ মার্চ সোমবার সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হালিমা ইয়াকুবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লোংয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর তার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরসহ অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ নেবেন প্রধানমন্ত্রী।

১৩ মার্চ, মঙ্গলবার অর্চিড নেমিং সিরেমনি বাংলাদেশ, বাংলাদেশ সিঙ্গাপুর বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা রয়েছে তার। সফর শেষে ১৪ মার্চ প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।

সূত্র:মুহম্মদ আকবর-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.