সাম্প্রতিক....
Home / জাতীয় / ‘সীমা লঙ্ঘন করলে কঠোর হবে পুলিশ’

‘সীমা লঙ্ঘন করলে কঠোর হবে পুলিশ’


নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (৫ আগস্ট) ট্রাফিক সপ্তাহ উদ্বোধন করে সাংবাদিকদের একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘ষড়যন্ত্রকারীরা ধৈর্যের সীমা লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আপনারা দেখেছেন এগুলো সব মিথ্যাচার। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন অভিনেত্রী মিথ্যচার করে কীভাবে কাঁদলেন আপনারা দেখেছেন।

এ সময় বিএনপি নেতা আমির খসরুর ফোনালাপের প্রতিও ইঙ্গিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার ছড়িয়ে পড়া এক ফোনালাপে এই বিএনপি নেতাকে আন্দোলনরত শিক্ষার্থীদের উস্কে দেয়ার কথা শোনা যায়।

এ বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, একজন দায়িত্বশীল নেতা ফোন দিয়ে কুমিল্লা থেকে ঢাকায় লোক আনছেন। ব্যাগ নিয়ে ঢাকা আসছেন এমন অনেকের ব্যাগে আমরা পাথর পেয়েছি। পুলিশ অনেককে পাথর বোঝাই স্কুলব্যাগসহ আটক করেছে। হাজার হাজর স্কুল ড্রেস ও আইডি কার্ড তৈরি হচ্ছে।

তিনি বলেন, পুলিশ অনেক ধৈর্য্য ধারণ করছে। কিন্তু এর মানে এই নয় কেউ অরাজকতা করতেই থাকবে, আর পুলিশ বসে বসে দেখবে। আইনের ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেবো।

তিনি আরও বলেন, ফেসবুকসহ সামাজিক যোগাযোগ্য মাধ্যমে আন্দোলনের যে ছবি দেয়া হয়েছে তার অনেকগুলোই পাকিস্তানের ছবি। এর মধ্যে ২০১২-১৩ সালের ছবিও আছে।

শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার পরামর্শ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের কোনো দাবি অপূর্ণ নেই। যে দুইটা আছে তার একটি নিরাপদ সড়কের দাবিতে আইন, যেটি সোমবার মন্ত্রীসভায় উঠবে। অপরটি হলো আন্ডারপাস ও ওভারব্রিজ তৈরি। এ বিষয়ে ইতোমধ্যে প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছেন।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.