কামাল শিশির; রামু :
সৌদি আরবের ৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে কক্সবাজারের রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরুংলোয়া গ্রামের আশরাফজামানের পুত্র মো: ইমাম রাশেদ মামুনের মৃত্যু হয়েছে।
২৪ জানুয়ারি মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে সৌদি আরবের মক্কা নগরীর একটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রতেক্ষ্যদর্শী প্রবাসী সূত্রে জানা গেছে, নিহত মামুন সৌদি আরবে নির্মাণাধীন ৩ তলার কাজ শেষ করে ভবন মালিকে বুঝিয়ে দিতে গিয়ে ছাদ থেকে পড়ে এ দুর্ঘটনার কবলে পড়ে।
মৃত্যুকালে তার এক ছেলে এক মেয়ে মা, বাবা, ভাই বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.