
এম আবুহেনা সাগর; ঈদগাও :
জেলা সদরের ঈদগাঁওতে নবনির্মিত বাইতুল আমান জামে মসজিদের আনুষ্টানিক উদ্বোধন হয়েছে। এতে সৌদির তিন শেখ উপস্হিত ছিলেন। ২২ সেপ্টেম্বর জুমাবার ঈদগাঁও কলেজ গেইট সংলগ্ন এলাকায় মসজিদে জুমার নামাজের মধ্য দিয়ে এ নতুন মসজিদের যাত্রা ঘটে। এ সময় সৌদি শেখ আবদুল্লাহ নেতৃত্বে আরো দুই শেখ উপস্হিত ছিলেন।

নামাজ শেষে বক্তব্যের মধ্য দিয়ে নতুন এ জামে মসজিদের শুভ উদ্বোধন করেন। এ সময় তাদের সাথে ছিলেন- ঈদগাঁও চেয়ারম্যান ছৈয়দ আলম, হোমিও প্যাথিক চিকিৎসক মোহাম্মদ আলম, মাষ্টার আবদুস সালাম, শামিম শহীদ, সেলিম রেজা, মাষ্টার গিয়াস উদ্দিন, ঈদগাঁও রিপোর্টার সোসাইটির সভাপতি এম আবুহেনা সাগর, সদস্য রফিক উদ্দিন লিটন, আজিজুল হক রুবেল, কুতুব উদ্দিন চৌধুরী, মেম্বার জিয়াউল হক সহ বিপুল সংখ্যক মুসল্লীগন।
উল্লেখ্য যে, সৌদি শেখ আমির সুলতানের অনুদানে বহু লাখ ব্যয়ে এ মসজিদটি দৃষ্টিনন্দন আকারে নির্মিত হয় বলে জানা যায়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.