সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দুর্ঘটনা-অগ্নিকাণ্ড / সৌদি আরবে মোটর সাইকেল দুর্ঘটনায় পোকখালীর যুবকের মৃত্যু

সৌদি আরবে মোটর সাইকেল দুর্ঘটনায় পোকখালীর যুবকের মৃত্যু

 

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
সৌদি আরবে মোটর সাইকেল দুর্ঘটনায় কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালীর এক যুবকের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত বোরহান উদ্দিন পোকখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সিকদার পাড়ার নাসির উদ্দিনের ছেলে।


সূত্র মতে, বিগত রবিবার (১৭ মার্চ) বোরহান উদ্দিন ও তার এক আত্মীয় সেহেরির সময়ে বাইকযোগে বাসায় যাচ্ছিল। পথিমধ্যে বাইক ঘটনায় পতিত হলে প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে সৌদি আরবের একটি হাসপাতালে নিয়ে যায। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


এদিকে বোরহানের মৃত্যুতে পরিবার পরিজন, আত্মীয় স্বজনসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


মরহুমের ভাই বাহার উদ্দিন সাহাব প্রবাসে ভাই এর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছেন – সৌদি আরবের আইন অনুযায়ী সেখানেই দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.