সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / সৌদি টিভিতে দেখানো হলো যেসব কারণে ‘বউ পেটানো’ যাবে

সৌদি টিভিতে দেখানো হলো যেসব কারণে ‘বউ পেটানো’ যাবে

Saudia

ঠিক কী কী কারণে এবং কীভাবে ‘বউ পেটানো’ উচিত, তা নিয়ে অনুষ্ঠান সম্প্রচারিত হলো সৌদি আরবের একটি সরকারি টেলিভিশন চ্যানেলে। বিষয়টি জানাজানি হতেই বিতর্কের ঝড় উঠেছে গোটা বিশ্বে। কোনো দেশের সরকারি টেলিভিশন স্ত্রীর উপর নির্যাতন চালানোর পক্ষে এমন প্রচার কীভাবে করে, তা নিয়েই প্রশ্ন তুলছে বিভিন্ন মহল। কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে।

ভিডিও’র উদাহরণ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, খালেদ আল-সাকাবি নামে এক ফ্যামিলি থেরাপিস্ট বক্তব্য রাখছেন। ভিডিওতে তিনি ব্যাখ্যা করেন, একজন পুরুষ কোন কোন কারণে তার স্ত্রীকে মারবেন। স্ত্রীকে মারধর করা এবং শাসন করা যে স্বামীর অধিকার, তাও জোর গলায় দাবি করেছেন সাকাবি।

ভিডিওতে সাকাবি জানান, স্ত্রীকে মারা যেতেই পারে। তবে যে সব কারণে ইসলাম স্ত্রীকে মারার অনুমতি দেয়, শুধুমাত্র সেই সব কারণেই মারতে হবে। সাকাবির কথায়, ‘শৃ‌ঙ্খলার জন্য স্ত্রীকে মারা যেতে পারে, তবে নিজের রাগ প্রকাশ করার জন্য নয়।’

সাকাবির যুক্তি, স্বামী যখন স্ত্রীকে মারবেন, তখন এটা বোঝানোর জন্যই মারবেন যে স্বামীর সঙ্গে তিনি যে ব্যবহার করেছেন, তা ঠিক হয়নি। অনুচিত ব্যবহারের জন্যই মার খেতে হচ্ছে। পুরুষদের প্রতি সাকাবির পরামর্শ, স্ত্রীকে মারধর শুরু করার আগে তাঁকে মনে করিয়ে দিতে হবে, ‘আল্লাহ্‌র নির্দেশ অনুযায়ী স্বামীর অধিকার এবং স্ত্রীয়ের কর্তব্য কী কী।’

প্রতিবেদন থেকে আরও জানা গেছে, খালেদ আল-সাকাবির এই বক্তব্য সৌদি আরবের সরকারি টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে গত ফেব্রুয়ারি মাসে। সরকারের অনুমোদন নিয়েই ওই অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছিল। বিষয়টি সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিডল-ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউট সামনে এনেছে। সৌদি ফ্যামিলি থেরাপিস্টের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা তো শুরু হয়েছে। পাশাপাশি সমালোচনার ঝড় উঠেছে সৌদি সরকারের বিরুদ্ধেও।

সূত্র:priyo.com

 

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.