সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / সৌদি প্রিন্সের মৃত্যুদণ্ড

সৌদি প্রিন্সের মৃত্যুদণ্ড

soudia

এক নাগরিককে হত্যার দায়ে সৌদি আরবের প্রিন্স তুর্কি বিন সাউদ আল কবিরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির আদালত। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

কীভাবে ও কোথায় এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। সাধারণত শিরশ্ছেদের মাধ্যমে সৌদি আরবে মৃতুদণ্ড কার্যকর করা হয়ে থাকে।

তিন বছর আগে রাজধানী রিয়াদের বাইরে তুহমামা শহরতলীতে বচসার এক পর্যায়ে এক তরুণকে হত্যা করেছিলেন প্রিন্স তুর্কি বিন সৌদ। এ ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় একটি সৌদি আদালত তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল। সুপ্রিম কোর্টও পরবর্তীতে সে রায় বহাল রাখে।

এর আগে নিহত তরুণের পরিবারকে রক্তপণ গ্রহণ করে প্রিন্সকে ক্ষমা করে দেয়ার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু ওই পরিবার সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিরপরাধ মানুষের রক্ত যেই ঝড়াক না কেন তাকে আইনের আওতায় সাজা পেতেই হবে।

প্রসঙ্গত, চলতি বছর এ নিয়ে দেশটিতে ১৩৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটিতে রাজপরিবারের সদস্যদের এ রকম চরম দণ্ড দেওয়ার নজির খুবই কম।

সূত্র:risingbd.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.