সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / স্পীট ব্রেকারের দাবীতে : ঈদগাঁওতে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে দীর্ঘ লাইন মানববন্ধন সম্পন্ন

স্পীট ব্রেকারের দাবীতে : ঈদগাঁওতে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে দীর্ঘ লাইন মানববন্ধন সম্পন্ন

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

জেলা সদরের ঈদগাঁওতে স্পীট ব্রেকারের দাবীতে শিক্ষক- শিক্ষার্থী ও সচেতন এলাকাবাসীর উদ্যোগে দীর্ঘলাইন মানববন্ধন অনুষ্টিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর দুপুরে আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সন্নিকটে অবস্থিত মেহেরঘোনা শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার গেইট সংলগ্ন স্থানে এক মানববন্ধনে মিলিত হয় মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকাসহ সচেতন গ্রামবাসী।

এ সময় উপস্থিত ছিলেন – মাদ্রাসার সুপার মৌলানা মনছুর আলম, সহ সুপার নুরুল আজিম,শিক্ষক লোকমান হাকিম, খতিব খালেদ হোসাইন,আবদুল গফুর রায়হান, বদিউল আলম, শাহীন। এলাকাবাসীর পক্ষে কবির আহমদ লাল মিয়া, মোস্তাক আহমদ সওদাগর, নয়ন পাল। সচেতন যুব সমাজের পক্ষে অংশ নেন- ঈদগাঁও কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক কাইয়ুম উদ্দিন ডিসেন্ট, ঈদগাঁও রিপোটার সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক মাহবুবুল আলম মাহাবু, ওর্যাড় ছাত্রলীগ সভাপতি আবদুল আজিজ নিরব, ছাত্রনেতা কলিম উল্লাহ, রেজাউল করিম, মনিরুজ্জামান, মিজান, সালেহ ওবাইদ তাহিমসহ বিপুল সংখ্যক লোকজন।

উল্লেখ্য যে, বিগত দশ বছরের মধ্য মহাসড়কের লাগোয়া মেহেরঘোনা জব্বারিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিনিয়ত মাদ্রাসা ছুটির পরে কিংবা মাদ্রাসায় প্রবেশ কালীন মহাসড়ক পারাপার কালে বেশ কয়েকজন শিক্ষার্থী মারা যায়। তৎমধ্য অত্র মাদ্রাসার দ্বিতীয় শ্রেনীর ছাত্র রিদোয়ান, ৫ম শ্রেনীর ছাত্রী নুসরাত জাহান ও ৩ শ্রেনীর ছাত্রী হালিমাসহ উক্ত স্থানে সড়ক দুর্ঘটনায় প্রায় ২০/২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় শতাধিকজন। এমনকি এই ঝুঁকিপূণ স্পটে দুর্ঘটনা প্রতিরোধ কল্পে স্পীট ব্রেকারের দাবীতে এবার মাঠ নেমে পড়েছে শিক্ষার্থীসহ সচেতন এলাকাবাসী।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.