
করোনা ভাইরাসের কারণে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগের সব কর্মসূচি বাতিল করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
এ সময় তিনি করোনা ভাইরাস মোকাবিলাকে যুদ্ধ পরিস্থিতি হিসেবে বিবেচনা করে এ যুদ্ধে জয়ী হতে যার যার মতো নিজেকে রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। সেই সঙ্গে সরকারের প্রতি আস্থা রেখে বৈশ্বিক যুদ্ধকালীন এ পরিস্থিতিতে বিরোধী দলকে রাজনীতি না করে এগিয়ে আসতে বলেন কাদের।
সেতুমন্ত্রী বলেন, দেশে কোনো খাদ্য ঘাটতি নেই। মজুতকারীদের বিরুদ্ধে সতর্ক অবস্থান নিতে হবে। এ সময় তিনি করোনা ভাইরাস প্রতিরোধে জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান।
সূত্র:somoynews.tv – ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.