সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সড়ক দুর্ঘটনায় নিহত ঈদগাঁওর স্কুল শিক্ষকের পিতার দাফন সম্পন্ন

সড়ক দুর্ঘটনায় নিহত ঈদগাঁওর স্কুল শিক্ষকের পিতার দাফন সম্পন্ন

ফাইল ফটো

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: মোস্তাফিজুর রহমানের পিতা সড়ক দুর্ঘটনায় নিহত হন।

বুধবার (২২শে সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের সীতাকুন্ড নিবাসী মো: মুজিবুর রহমান (৭৭) বারবকুন্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন। চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে বিকেল তিনটায় মৃত্যুবরণ করেন (ইন্না…….রাজেউন)। একইদিন রাত ৯টায় এলাকায় দাফন সম্পন্ন হয় বলে জানিয়েছেন মরহুমের বড় সন্তান শিক্ষক মোস্তাফিজুর রহমান।

এ প্রবীন মুরব্বীর মৃত্যুতে শোক প্রকাশসহ পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন, বিএমএসএফ ঈদগাঁও থানা শাখার সাধারণ সম্পাদক, রিপোটার্স সোসাইটি সাবেক সভাপতি এম আবু হেনা সাগরসহ আরো অনেকে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.