
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
নিরাপদে সড়ক পারাপারের ব্যবস্থা না থাকায় চরম উদ্বেগ উৎকন্ঠায় রয়েছে ঈদগাঁওর শত শত অভিভাবক মহল। আর প্রতিনিয়ত আতংকে ভোগেন শিক্ষার্থীরা। এরই সুষ্ঠু সমাধান সরুপ বিহীন ব্যবস্থার দাবীও জানান তারা।
প্রাপ্ত তথ্যে মতে, ঈদগাঁও বাজারের হাই স্কুল ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইটের সামনে স্কুল ছুটির সময় দৈনিক অসংখ্য অটোরিকশা ও টমটম দাঁড়িয়ে থাকে। স্কুলের গেইট খোলা থাকলেও শিক্ষার্থীরা নিরাপদে রাস্তা পারাপার করতে পারছেনা কোন ভাবেই। স্কুল সংলগ্ন ত্রিমুখী পয়েন্ট থেকে স্টেশন পর্যন্ত রাস্তা অতিক্রমকালে অটো রিকশা ও টমটমের বেপরোয়া গতিতে চলাচলের কারণে প্রায়শ ছোটবড় দুর্ঘটনা ঘটে থাকে।
এদিকে এসব বিষয়াদি নিয়ে ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় আর ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাধিক অভিভাবক এবং শিক্ষার্থী দের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হচ্ছে। তাদের সন্তান-সন্ততিদের নিরাপদে যাতায়াত সড়ক পারাপার ও গন্তব্যে পৌঁছানোর জন্য বিহীন ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জরুরী হস্তক্ষেপ কামনা করেন সচেতন অভিভাবকরা।
সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়, ঈদগাঁও বাজারের হাই স্কুল গেইট পয়েন্টটিতে দীর্ঘকাল ধরে অসহনীয় যানজটের কবলে পড়ে স্কুল, মাদ্রাসা, কলেজ পড়ুয়া শিক্ষার্থী ছাড়াও সাধারণ লোকজনদেরকে নানাভাবে বিপাকে পড়তে হচ্ছে প্রতিনিয়ত। ত্রিমুখী রাস্তার মাথা হওয়ায় এই স্থানটিতে বৃহত্তর ঈদগাঁওর গ্রামাঞ্চলের বিভিন্ন গন্তব্যের অটোরিকশা ও টমটম এসে অবস্থান করে থাকে। এছাড়াও স্থায়ী দোকানের পাশা পাশি প্রধান ডিসি সড়কের দুপাশে বিভিন্ন খুচরা ব্যবসায়ীদের দোকানপাট বসে দেদারছে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এমনকি সপ্তাহে শনি ও মঙ্গলবার বসে হাইস্কুল গেইটের সামনে কবুতর বাজার। এতে বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতাদের সমাগম ঘটে ঐ স্থানে। যা প্রতিদিনের যানজটকে আরও তীব্রতর করে তুলে।
সচেতন মহলের দাবী জেলা সদরের ব্যস্তবহুল ঈদগাঁও বাজারের নিউ মার্কেট সংলগ্ন ত্রিমুখী পয়েন্ট থেকে কবুতর বাজারসহ ফুটপাতের দোকান গুলো অনত্রে সরানোর পাশাপাশি যানজট নিরসনে উক্ত স্থানে ট্রাফিক পুলিশ নিয়োগ করলে অনেকটা কমবে যানজট নামের মহা যন্ত্রনা। আবার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পার হয়ে প্রতিদিন শত শত ছাত্রছাত্রী ঈদগাঁও ফরিদ আহমদ ডিগ্রী কলেজে যায়। আসা যাওয়াকালীন সময়ে দূরপাল্লারসহ ছোট বড় পরিবহনে দুর্ঘটনার আতংকে থাকেন অসংখ্য শিক্ষার্থীসহ তাদের অভিভাবকরা। তাদের ছেলেমেয়েরা সুষ্ঠু ও নিরাপদে বাড়ীতে ফিরছে কিনা এ চিন্তায় মগ্ন থাকেন। এভাবে বহু শিক্ষাঙ্গনের সামনে নেই কোন প্রকার স্পীড ব্রেকার। তৎমধ্য ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়, মহাসড়কের পাশ্ববর্তী ওয়াহেদের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইউনুছিয়া মাদ্রাসা এবং ঈদগাহ শাহ্ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সামনে দীর্ঘ কাল ধরে স্পীডব্রেকার না থাকায় যেকোন মুহুর্তে দুর্ঘটনার আশংকা প্রকাশ করেন তারা।
এদিকে অত্র মাদ্রাসার সামনে স্পীডব্রেকারের দাবীতে শিক্ষার্থী, শিক্ষক ও সচেতন এলাকা বাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্টিত হয়ে ছিল।
সূত্র মতে, বিগত ১০ বছরের ব্যবধানে মাদ্রাসায় বেশ কয়েকজন শিক্ষার্থী মহাসড়ক পারাপারকালীন সময়ে মৃত্যুবরণ করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.