
মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
হবিগন্ঞ্জের সিভিল সার্জন ডাঃ শাহাদত হোসেন হাজরা’র মৃত্যুতে কক্সবাজারের সিভিল সার্জন ডাঃ আবদুল মতিন, কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন। কক্সবাজার সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী ও কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী সমিতির সভাপতি রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক শোকবার্তায় মরহুম ডাঃ শাহাদাত হোসেন হাজারা’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছেন।
হবিগঞ্জের সিভিল সার্জন ডঃ শাহাদাত হোসেন হাজরা’র মৃত্যুতে জাতি ও দেশ একজন মেধাবী, সৎ, দায়িত্বশীল কর্মকর্তা ও চিকিৎসককে হারাল বলে শোকবার্তায় উল্লেখ করা হয়। যা স্বাস্থ্য বিভাগের জন্য অপূরণীয় ক্ষতি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.