ঈদগাঁওতে তিনদিনব্যাপী মহতী ধর্মসভা ও মহানামযঞ্জ শুরু

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর দরগাহ পাড়া, হাসিনা পাড়া ও হিন্দু পাড়ার যৌথ উদ্যেগে প্রথম বারের মত তিনদিনব্যাপী মহতী ধর্মসভা ও মহানামযঞ্জ শুরু হতে যাচ্ছে আজ (১৬ এপ্রিল) থেকে। এই নিয়ে হিন্দু সম্প্রাদায়ের লোকজনের মাঝে খুশির আমেজ বিরাজ করছে।
এদিকে ইউনিয়নের হাসিনা পাড়ার বিষ্ণু মন্দির প্রাঙ্গণে তিনদিন ব্যাপী মহতী ধর্মসভায় মহানামসুধা পরিবেশনায় থাকবেন- বি- বাড়িয়ার জয়রাম সম্প্রাদায়, হাটহাজারীর সত্য নারায়ন সম্প্রাদায়, পটুয়াখালীর জয় রাখাল সম্প্রাদায় ও পটিয়ার লক্ষী নারায়ন সম্প্রাদায়।
মহানামযঞ্জে সনাতনী সম্প্রাদায়ের লোকজনকে অংশ গ্রহণের আহবান জানিয়েছেন অত্র মন্দিরের সভাপতি রাজীব নাথ, সাধারণ মানিক মজুমদার ও অর্থ সম্পাদক সুনিল দাশ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.