
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রণব মুখার্জি গণভবনে গেলে কম্পাউন্ড গেটে তাকে অভ্যর্থনা জানান শেখ হাসিনা। এরপর বৈঠকে বসেন তারা।
পরে বিকেল সাড়ে ৩টায় বাংলা একাডেমিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
এর আগে, পাঁচদিনের সফরে রবিবার বিকালে বাংলাদেশে আসেন প্রণব মুখার্জি ও তার কন্যা শর্মিষ্ঠা মুখার্জি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.