আহবায়ক রঞ্জন সদস্য সচিব উজ্জ্বল
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মধ্যপ্রাচ্যে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে আবুধাবী (ইউ.এ.ই) শাখায় আহবায়ক কমিটি গঠন করেছেন। এতে রঞ্জন দাশ (মনু) কে আহবায়ক ও উজ্জ্বল দে শিমুল কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেয়া হয়।
২৮ এপ্রিল ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার চক্রবর্তী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার চক্রবর্তী বলেন, মধ্যপ্রাচ্যে সংগঠনের কার্যক্রমকে আরো বেগবান ও সংখ্যালগু সম্প্রদায়ের অধিকার আদায়ের আন্দোলনকে অন্যান্য দেশের মতো মধ্যপ্রাচ্যেও ছড়িয়ে দেয়ার লক্ষ্যে আবুধাবী শাখা কমিটি অনুমোদন দেয়া হয়েছে। আগামী তিন বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এই কমিটিকে তিন বছরের মধ্যে সম্মেলন করারও নির্দেশ দেয়া হয়েছে।
নব-নির্বাচিত কমিটির আহবায়ক রঞ্জন দাশ ও সদস্য সচিব উজ্জ্বল দে বলেন, আবুধাবীতে বসবাসরত সংখ্যালগু সম্প্রদায়ের সবাইকে নিয়ে সংগঠনের কার্যক্রমকে বেগবান করার জন্য কাজ করবো। কেন্দ্রীয় কমিটির নির্দেশিত সকল কর্মসূচি পালন করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আগামী তিন বছরের মধ্যে সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। আবুধাবী কমিটি অনুমোদন দেয়ায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান তারা।
এদিকে, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি আবুধাবীতে কমিটি ঘোষণা করায় ঐক্য পরিষদ কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে চকরিয়া উপজেলা শাখার সভাপতি রতন বরণ দাশ, সহ-সভাপতি আলংহ্রী রাখাইন, সাধারণ সম্পাদক সাংবাদিক মুকুল কান্তি দাশ ও চকরিয়া পৌরসভা শাখার সভাপতি নারায়ন কান্তি দাশ, সাধারণ সম্পাদক সৌরভ দাশ সুনিপ নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.