সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / হোয়াইক্যংয়ে যুবকের আত্মহত্যা

হোয়াইক্যংয়ে যুবকের আত্মহত্যা

Fashi-Teknafগিয়াস উদ্দিন ভুলূ, টেকনাফ :

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ হোয়াইক্যং এলাকায় আব্দুল গণি (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। আত্মহননকারী যুবক হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকার মকবুল আহমদের ছেলে বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০ নভেম্বর শুক্রবার ভোর রাতে নিজের বাড়ীর রুমে সবার অগোচরে দরজা-জানালা বন্ধ করে ওই যুবক রশি দ্বারা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে সকালে পরিবার পরিজন ওই রুমে কোন সাড়া শব্দ না পেয়ে অন্য একটি কক্ষ থেকে ঢুকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) শেফায়েত আহমেদ জানান, এ ঘটনার খবর পেয়ে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.