
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
সীমান্ত এলাকা টেকনাফ উপজেলার ২ বিজিবি সদস্যরা হ্নীলা মৌলভী বাজার এলাকায় অভিযান চালিয়ে ধান ক্ষেতের একটি কুড়ে ঘর থেকে উদ্ধার করল ৭০ হাজার মালিক বিহীন ইয়াবা।
তথ্য সুত্রে জানা যায় হ্নীলা মৌলভী বাজারের বিভিন্ন স্থানে একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট ধরা-ছোঁয়ার বাইরে থেকে চালিয়ে যাচ্ছে ইয়াবা বানিজ্য। এতে বন্ধ হচ্ছেনা মাদকের অপতৎপরতা।
জানা যায়, ২১ অক্টোবর ভোররাত ৩টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির সুবেদার মোঃ ইউসুফ আলী গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহল দল নিয়ে মৌলভী বাজার অইর পাড়ায় একটি পরিত্যক্ত ভাঙ্গা ঘরে অভিযান চালিয়ে ময়লার ভেতরে অভিনব কায়দায় লুকানো একটি বস্তা উদ্ধার করে। তা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ২কোটি ১০লক্ষ টাকা মূল্যমানের ৭০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। যা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া-কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
এদিকে হ্নীলা মৌলভী বাজারে কৃষক, জেলে, দিনমজুর, মুখোশধারী নেতা ও প্রভাবশালীদের ছত্র-ছায়ায় একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট মিয়ানমার থেকে মাদকের চালান এনে খালাস করে আর এই সমস্ত ইয়াবা গুলো পার্শ্ববর্তী পাহাড়, ধানক্ষেত, ঝোপের ভিতর ও কুড়ে ঘরে লুকিয়ে রাখে। এরপর সুযোগ বুঝে পাচার করে বিভিন্ন এলাকার মাদক পাচারকারীদের কাছে। এর মধ্যে মরিচ্যাঘোনা, আলী আকবর পাড়া ও রোজারঘোনা এলাকাটি মাদক কারবারীদের আস্তানা হিসাবে পরিচিত। স্থানীয়দের দাবী মাদক পাচারে জড়িত তাদের অপকর্ম অব্যাহত রাখার কারনে এই সীমান্ত দিয়ে মাদকের অপতৎপরতা কিছুতেই প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না বলে জানা যায়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.