সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ১কোটি, ৩২লক্ষ টাকার ইয়াবা ধান ক্ষেতে ফেলে পালিয়ে গেল পাচারকারী

১কোটি, ৩২লক্ষ টাকার ইয়াবা ধান ক্ষেতে ফেলে পালিয়ে গেল পাচারকারী


গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

টেকনাফে বিজিবি’র অভিযানে ১ কোটি ৩২ লাখ টাকা মূল্যমানের ৪৪ হাজার পিছ ইয়াবা উদ্ধার হয়েছে। গোপন তথ্যের মাধ্যমে জানা যায় যে, টেকনাফ হতে ইয়াবার একটি চালান মেরিন ড্রাইভ রাস্তা দিয়ে কক্সবাজার পাচার হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে ১১ অক্টোবর ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ খুরেরমুখ অস্থায়ী চেকপোষ্টে কর্মরত হাবিলদার মোঃ তাজুল ইসলাম এর নেতৃত্বে একটি টহলদল মোটর সাইকেলযোগে লেংগুরবিল এলাকায় মেরিন ড্রাইভ রাস্তায় যানবাহন তল্লাশী করা হয়।

পরবর্তীতে আনুমানিক ১২.৪০ মিনিটের সময় টেকনাফ হতে কক্সবাজারগামী একটি সিএনজি টহলদল হতে সামান্য দূরে রাস্তার একপার্শ্বে থামায়। সিএনজিটি থামানোর সাথে সাথে একজন যাত্রী ব্যাগ হাতে সিএনজি হতে নেমে সরু রাস্তা দিয়ে গ্রামের দিকে চলে যাওয়ার প্রাক্কালে সন্দেহ হওয়ায় টহলদল তাকে দাঁড়ানোর জন্য ডাক দেয়। এমতাবস্থায় সে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে টহলদল তার পিছু ধাওয়া করে। একপর্যায়ে সে তার হাতে থাকা ব্যাগটি ধান ক্ষেতের মধ্যে ফেলে পার্শ্ববর্তী জঙ্গলাকীর্ণ এলাকায় পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ধান ক্ষেত হতে ইয়াবা ভর্তি ব্যাগটি এনে খুলে গণনা করে ১ কোটি ৩২ লাখ টাকা মূল্যমানের ৪৪ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানায় বিজিবি।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.