সাম্প্রতিক....
Home / জাতীয় / ১৩ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

১৩ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ১৩ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ বেসামরিক নাগরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৫ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের বিশিষ্ট সন্তানদের হাতে অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার-২০১৯ তুলে দেন তিনি।

১০ মার্চ মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনীতি) মোসাম্মাৎ নাসিমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত মনোনীতদের নাম ঘোষণা করা হয়।

স্বাধীনতা পুরষ্কার ২০১৯ এর জন্য মনোনীত ব্যক্তিরা হলেন- মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জ্বল হায়দার চৌধুরী (মরণোত্তর), শহীদ এটিএম জাফর আলম (মরণোত্তর), এ কে এম মোজাম্মেল হক, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ড. কাজী মিসবাহুন নাহার, আব্দুল খালেক (মরণোত্তর), অধ্যাপক মোহাম্মাদ খালেদ (মরণোত্তর), শওকত আলী খান (মরণোত্তর), চিকিৎসা বিজ্ঞানে ব্রিগেডিয়ার জেনারেল নুরুন্নাহার ফাতেমা বেগম, সমাজ সেবায় ড. কাজী খলীকুজ্জামান আহমেদ, সংস্কৃতিতে মুর্তজা বশীর, সাহিত্যে হাসান আজিজুল হক এবং গবেষণা ও প্রশিক্ষণে অধ্যাপক ড. হাসিনা খান।

এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ইনস্টিটিউট অব এগ্রিকালচার (বিআইএনএ) কে এ পুরস্কার দেয়া হয়েছে।

পুরস্কার প্রদানের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ সফিউল আলম।

সূত্র:somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.