সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ১৫৭ আরোহী নিয়ে ইথিওপিয়ার বিমান বিধ্বস্ত

১৫৭ আরোহী নিয়ে ইথিওপিয়ার বিমান বিধ্বস্ত

১৫৭ আরোহী নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ১৪৯ যাত্রী এবং আটজন ক্রু ছিলেন বলে বিমান সংস্থার তরফ থেকে নিশ্চিত করা হয়েছে। ইথিওপিয়ান এয়ারলাইন্সের এক মুখপাত্র বলেছেন, স্থানীয় সময় রোববার (১০ মার্চ) সকাল ৮টা ৪৪ মিনিটের দিকে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় বিমান বিধ্বস্তে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তবে বিমান বিধ্বস্তের এ ঘটনায় ঠিক কতজনের প্রাণহানি ঘটেছে তা নিশ্চিত করা হয়নি।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে, বিমানটি নাইরোবির উদ্দেশে যাত্রা করেছিল। যাত্রার মাঝপথে এটি বিধ্বস্ত হয়। এক বিবৃতিতে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানটির বিধ্বস্তের খবর নিশ্চিত করা হয়।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.