সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনে কুতুবদিয়া আ‘লীগের প্রস্তুতি সভা সম্পন্ন

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনে কুতুবদিয়া আ‘লীগের প্রস্তুতি সভা সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :

১৫ আগষ্ট মহান জাতীয় শোক দিবস পালন উপলক্ষে কুতুবদিয়া উপজেলা আ‘লীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা উপজেলা আ‘লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুৃক্তিযোদ্ধা নুরুচ ছাফার সঞ্চালনায় ৪ আগষ্ট শনিবার বিকাল ৩টায় কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বড়ঘোপ ইউপি চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সহ-সভাপতি যথাক্রমে আবু ইউছুফ মাতবর, মাহবুব আলম এমইউপি, আরিফ মোশাররফ, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. তাহের, নজরুল ইসলাম, কৈয়ারবিল ইউনিয়ন আ‘লীগের আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আজমগীর মাতবর, সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম লালা, নাজিম উদ্দিন লালা, জাহেদুল ইসলাম ফরহাদ, প্রচার সম্পাদক মো. শাহজাহান সিকদার, শ্রম বিষয়ক সম্পাদক মিজবাহ উদ্দিন ইকু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, ক্রীড়া সম্পাদক মোস্তাক আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর ছিদ্দিকী, যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন লিটন, আরিফুল ইসলাম প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, আ‘লীগ নেতা এটিএম শাহ আলম কুতুবী, শামসুল আলম এমইউপি, আবু মুছা এমইউপি, ফারুক সহ দলীয় ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা।

পরে প্রধান অতিথি ১২ আগষ্ট পবিত্র হজ্ব গমন উপলক্ষে উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.