
অনলাইন ডেস্ক :
প্রতিটি দিনই এক একটি ইতিহাস। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না। আজ এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল।
ঘটনাবলী :
- ১৪৯৮ – ইতালির ক্রিস্টোফার কলম্বাস আমেরিকার মূল ভূখণ্ডে পদার্পণ করেন।
- ১৬৪৮ – সুইজারল্যান্ড স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি পায়।
- ১৬৭২ – ব্রিটিশ বিচারব্যবস্থা চালু হয়।
- ১৬৯৮ – ইংরেজ কুঠিয়াল জব চার্নক কলকাতা নগর পত্তন করেন।
- ১৭৭৩ – ব্রিটিশ সংসদ উপমহাদেশে শাসন সংস্কারের উদ্দেশ্যে রেগুলেটিং অ্যাক্ট আইন বিধিবদ্ধ করে।
- ১৭৭৪ – ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিকৃত ভারতবর্ষের রাজধানী হয় কলকাতা।
- ১৭৭৪ – যোশেফ প্রিস্টলি অক্সিজেন আবিষ্কার করেন।
- ১৮৩৪ – ব্রিটিশ উপনিবেশগুলোতে দাসপ্রথা বাতিল।
- ১৮৬১ – দেবেন্দ্রনাথ ঠাকুরের অর্থায়নে ও মনোমোহন ঘোষের সম্পদনায় পাক্ষিক ‘ইন্ডিয়া মিরর’ প্রকাশিত।
- ১৮৯৪ – প্রথম চীন-জাপান যুদ্ধ শুরু হয় কোরিয়া নিয়ে।
- ১৯১৪ – জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু।
- ১৯২০ – ইস্টবেঙ্গল ভারতের পেশাদার ফুটবল ক্লাব কলকাতায় প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৩ – ভারতে বেসরকারি বিমান সংস্থার জাতীয়করণ হয় এবং ইন্ডিয়ান এয়ারলাইন্স গঠিত হয়।
- ১৯৬০ – আফ্রিকার দেশ বেনিন ফরাসি উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
- ১৯৬৪ – বেলজিয়ান কঙ্গোর নাম পরিবর্তন হয়ে রিপাবলিক অব কঙ্গো হয়।
- ১৯৬৭ – পূর্ব জেরুসালেমকে গ্রহণ করে নেয়।
- ১৯৭১ – বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে নিউইয়র্কে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠিত।
- ১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় পেরু।
- ১৯৭৫ – ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কানাডা এবং আলবেনিয়া ছাড়া অন্য ইউরোপীয় দেশের শীর্ষ নেতাদের সম্মেলন শুরু হয়।
জন্ম :
- ১৭৪৪ – জঁ-বাতিস্ত লামার্ক, ফরাসি সৈনিক, প্রকৃতিবিদ ও শিক্ষাবিদ।
- ১৮৬১ – স্যামি জোন্স, অস্ট্রেলীয় ক্রিকেট খেলোয়াড়।
- ১৮৬৮ – মহেন্দ্রনাথ দত্ত, বাঙালি লেখক ও স্বামী বিবেকানন্দর অনুজ।
- ১৮৮১ – অর্ধেন্দুকুমার গঙ্গোপাধ্যায়, বাঙালি শিল্প সমালোচক ও অধ্যাপক।
- ১৮৮৫ – গেয়র্গ ডে হেভেসি, হাঙ্গেরিয়ান-জার্মান রসায়নবিদ এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।
- ১৮৯৫ – গোপালচন্দ্র ভট্টাচার্য, বাঙালি পতঙ্গ বিশারদ ও উদ্ভিদবিদ।
- ১৯১৫ – মোমতাজ আলী খান, বাংলাদেশি লোকসঙ্গীতশিল্পী, গীতিকার ও সুরকার।
- ১৯১৯ – মির্জা নূরুল হুদা, পূর্ব পাকিস্তানের গভর্নর।
- ১৯১৯ – স্ট্যানলি মিডলটন, ব্রিটিশ ঔপন্যাসিক।
- ১৯২২ – এ কে নাজমুল করিম, বাংলাদেশি শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী।
- ১৯২৪ – ফ্রাঙ্ক ওরেল, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট খেলোয়াড় ও জামাইকান সিনেটর।
- ১৯২৮ – এম আর খান, বাংলাদেশি অধ্যাপক, চিকিৎসক ও শিশুরোগ বিশেষজ্ঞ।
- ১৯৩০ – ফজলুল হালিম চৌধুরী – ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো।
- ১৯৩৩ – মীনা কুমারী, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও কবি।
- ১৯৩৫ – জিওফ পুলার, ইংরেজ ক্রিকেট খেলোয়াড়।
- ১৯৩৮ – নাজমুল হক, বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার।
- ১৯৪০ – মোজাম্মেল হোসেন, বাংলাদেশি চিকিৎসক, রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য।
- ১৯৪২ – আব্দুর রাজ্জাক, বাংলাদেশি ছাত্রনেতা, মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী।
- ১৯৪৬ – খুরশিদ আলম, বাংলাদেশি সঙ্গীতশিল্পী।
- ১৯৪৮ – মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশি রাজনীতিবিদ।
- ১৯৫৫ – অরুণ লাল, ভারতীয় ক্রিকেটার।
- ১৯৬২ – আবু সাইয়ীদ, বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক।
- ১৯৬৩ – দেমিয়ান বিচির, মেক্সিকান-মার্কিন অভিনেতা।
- ১৯৬৫ – স্যাম মেন্ডেজ, ইংরেজ মঞ্চ ও চলচ্চিত্র পরিচালক।
- ১৯৯৭ – নিগার সুলতানা, বাংলাদেশি প্রমিলা ক্রিকেট খেলোয়াড়।
মৃত্যু :
- ৩০ খ্রিস্টপূর্বাব্দ – মার্ক অ্যান্টনি, রোমান জেনারেল এবং রাজনীতিবিদ।
- ১৮৪৬ – দ্বারকানাথ ঠাকুর, বাংলার নবজাগরণের উল্লেখযোগ্য ব্যক্তি।
- ১৯১১ – কনরাড ডুডেন, জার্মান ভাষাতাত্ত্বিক।
- ১৯২০ – বাল গঙ্গাধর তিলক, ভারতীয় পণ্ডিত ও ভারতীয় জাতীয়তাবাদী নেতা, সমাজ সংস্কারক, আইনজীবী এবং স্বাধীনতা কর্মী।
- ১৯৪৪ – ম্যানুয়েল এল. কুয়েজন, ফিলিপিনো রাজনীতিবিদ।
- ১৯৭৭ – জহর রায়, বাংলা চলচ্চিত্রের ভারতীয় বাঙালি কৌতুকাভিনেতা।
- ১৯৮২ – জ্যোতিরিন্দ্র নন্দী, বাঙালি সাহিত্যিক।
- ১৯৮৫ – স্যান্ডি বেল, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
- ১৯৮৭ – আবু সাঈদ চৌধুরী, বাংলাদেশের ২য় রাষ্ট্রপতি।
- ১৯৯৯ – নীরদচন্দ্র চৌধুরী, তৎকালীন ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার খ্যাতনামা বাঙালি লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
- ২০০০ – আলী সরদার জাফরি, ভারতের প্রখ্যাত উর্দু কবি।
- ২০০৫ – ফাহাদ বিন আবদুল আজিজ, সৌদি আরবের বাদশাহ।
- ২০০৯ – কোরাজন অ্যাকুইনো, ফিলিপিনো রাজনীতিবিদ।
- ২০১৪ – এল. কে. সিদ্দিকী, বাংলাদেশের ৭ম ডেপুটি স্পিকার।
- ২০২০ – উইলফোর্ড ব্রিমলি, আমেরিকান অভিনেতা এবং গায়ক।
- ২০২১ – আবদাল কাদির আস-সুফি, স্কটিশ ইসলামী পন্ডিত এবং লেখক।
ছুটি ও অন্যান্য :
- স্কাউট স্কার্ফ ডে
- বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ এর প্রথম দিন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.