
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
অবশেষে ২০ ঘন্টা অতিবাহিত হওয়ার পর টেকনাফের নাফনদীতে নিখোঁজ হয়ে যাওয়া জেলে ইমাম হোসেনের লাশ উদ্ধার।
তথ্য সূত্রে জানা যায়, শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়ন নাজিরপাড়া নাফনদী স্লুইচগেইট এলাকায় নাজির পাড়া মৃত নুর আ্হমেদ পুত্র মোঃ ইমাম হোসেন (৪৫) নাফনদীতে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানির স্রোতে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে তার পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে। এরপর তাকে না পেয়ে বিষয়টি নাজিরপাড়া ২ বিজিবি বিওপিতে অবগত করে উক্ত ঘটনাটি ছড়িয়ে পড়ার সাথে সাথে বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করে। অনেক চেষ্টা করার পরও নিখোঁজ জেলেকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে ৮ সেপ্টেম্বর সকাল ৬টা ৩০ মিনিটের সময় ২ বিজিবির আওয়তাধীন টেকনাফ বিওপির সীমান্ত পিলার নাফনদী সংলগ্ন গফুর প্রজেক্টের পাশ্ববর্তী এলাকায় তার স্বজনেরা উক্ত ব্যক্তির মৃতদেহটি দেখতে পায়।
এরপর মৃতদেহটি তারা নিজ বাড়িতে নিয়ে যায়।
এদিকে খবর পেয়ে টেকনাফ থানার এসআই জামশেদ নেতৃত্বে পুলিশের একটি ঘটনার আসল রহস্য বের করার জন্য নিহত ইমাম হোসেনের বাড়িতে যায়। কিন্তু পুলিশ পৌছার আগে উদ্ধারকৃত লাশের দাফন ও নামাজে জানাযা সম্পন্ন হয়ে যায়।
এব্যাপারে ঘটনাস্থলে যাওয়া দায়িত্বরত পুলিশ অফিসার এসআই জামশেদ বলেন ঘটে যাওয়া ঘটনা নিয়ে তার পরিবারের কোন অভিযোগ ছিলনা তাই লাশটি দাফন করার জন্য অনুমতি দেওয়া হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.