
অনলাইন ডেস্ক :
বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ইতিহাসের কৌতুহল উদ্দীপক ও উল্লেখযোগ্য ঘটনাগুলোকে স্মরণে আজকের আয়োজন।
ঘটনাবলী :
- ১২২১ – দ্বিতীয় ফ্রেডরিক জার্মানির রাজা হন।
- ১৭০৭ – যুবরাজ জন উইলেম ফ্রিসো ফ্রাইসল্যান্ডের ভাইসরয় নিযুক্ত হন।
- ১৮৫৬ – বিধবা বিবাহ আইনের প্রেক্ষাপটে ‘সংবাদ প্রভাকর’ পত্রিকায় এই মর্মে বিজ্ঞপ্তি ছাপা হয় যে, বিধবা বিবাহ করলে বরকে এক হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হবে।
- ১৮৫৭ – সিপাহি বিদ্রোহের এক পর্যায়ের ঢাকার লালবাগ দুর্গে সিপাহি ও ইংরেজদের মধ্যে সংঘর্ষ হয়।
- ১৮৭৭ – টমাস আলফা এডিসন গ্রামোফোন যন্ত্র আবিষ্কার করেন।
- ১৯১০ – লর্ড হার্ডিঞ্জ ভারতের ভাইসরয় পদে লর্ড মিন্টোর স্থলাভিষিক্ত হন।
- ১৯২২ – ব্রিটিশ লেবার পার্টি রামসে ম্যাকডোনাল্ডকে নেতা নির্বাচন করে।
- ১৯২৪ – ইংল্যান্ড মিসরীয়দের সুদান থেকে বেরিয়ে যেতে বলে।
- ১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে লেবানন স্বাধীনতা লাভ করে।
- ১৯৬৩ – মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহর সফরের সময় একজন মার্কিন নাগরিকের গুলিতে নিহত হন।
- ১৯৭৯ – খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিক্তি প্রস্তর স্থাপন করা হয়।
- ১৯৯০ – ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থেচার পদত্যাগ করেন।
- ১৯৯০ – বাংলাদেশে জরুরী অবস্থা জারি করা হয়।
- ১৯৯১ – মিশরীয় উপপ্রধানমন্ত্রী ড. বুত্রো বুত্রোস ঘালি জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পান।
জন্ম :
- ১৬০২ – স্পেনের রানি এলিজাবেথ।
- ১৭৮৭ – রাস্মুস রাস্ক, ডেনীয় ভাষাতাত্ত্বিক ও পণ্ডিত।
- ১৮১৯ – জর্জ ইলিয়ট, ইংরেজ ঔপন্যাসিক।
- ১৮৬৯ – আঁদ্রে জিদে, নোবেলজয়ী (১৯৪৭) ফরাসি কথাশিল্পী ও সমালোচক।
- ১৮৭০ – হ্যারি গ্রাহাম, অস্ট্রেলীয় ক্রিকেটার।
- ১৮৮৬ – বেণী মাধব দাস, প্রাজ্ঞ বাঙালি পণ্ডিত, শিক্ষক ও দেশপ্রেমিক। নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রিয় শিক্ষক।
- ১৮৯০ – শার্ল দ্য গ্যলে, ফরাসী রাষ্ট্রনায়ক।
- ১৮৯৪ – পুলিনবিহারী সরকার, ভারতের বাঙালি বিশ্লেষক অজৈব রসায়নের গোড়াপত্তনকারী বিজ্ঞানী।
- ১৯০৪ – নোবেলজয়ী [১৯৭০] ফরাসি পদার্থবিদ লুই নিল।
- ১৯১৬ – শান্তি ঘোষ, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী।
- ১৯১৭ – শরীরবিদ্যা/ভেষজশাস্ত্রে নোবেলজয়ী [১৯৭৩] ব্রিটিশ জীবজিজ্ঞানী স্যার অ্যানড্রু ফিল্ডিং হাক্সেলে।
- ১৯৪৮ – সরোজ খান, বলিউডের প্রখ্যাত নৃত্য পরিচালক।
- ১৯৬২ – রেজাউদ্দিন স্টালিন, বাংলাদেশী কবি, লেখক ও টেলিভিশন ব্যক্তিত্ব।
- ১৯৬৫ – শাকুর মজিদ, বাংলাদেশী স্থপতি, নাট্যকার, তথ্যচিত্র নির্মাতা ও চিত্রগ্রাহক।
- ১৯৬৭ – মার্ক রাফালো, হাল্ক খ্যাত মার্কিন অভিনেতা।
- ১৯৮৪ – স্কার্লেট জোহ্যানসন, মার্কিন অভিনেত্রী ও গায়িকা।
মৃত্যু :
- ১৩১৮ – রাশিয়ার রাজকুমার মিখাইল।
- ১৭৭৪ – রবার্ট ক্লাইভ, ভারত উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালনকারী।
- ১৯০৮ – বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু ভারতের স্বাধীনতা আন্দোলনের এক বিপ্লবী-শহীদ।
- ১৯১৬ – মার্কিন কথাসাহিত্যিক জ্যাক লন্ডন।
- ১৯৪৪ – আর্থার স্ট্যানলি এডিংটন, বিজ্ঞানী।
- ১৯৪৬ – আলবার্ট রোজ-ইন্স, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
- ১৯৪৮ – ফখরুদ্দিন পাশা, মদিনার শেষ উসমানীয় গভর্নর।
- ১৯৬৩ – জন এফ. কেনেডি, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫তম রাষ্ট্রপতি।
- ১৯৮৭ – সুরকার ও সঙ্গীতশিল্পী হেমাঙ্গ বিশ্বাস।
- ২০০৬ – অসীমা চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি জৈব রসায়নবিদ ও উদ্ভিদ রসায়নবিদ।
- ২০১৬ – কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের কণ্ঠশিল্পী এম বালামুরলীকৃষ্ণ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.