সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিবিধ / ২৮ এপ্রিল; ইতিহাসের এইদিনে

২৮ এপ্রিল; ইতিহাসের এইদিনে

অনলাইন ডেস্ক :

ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণীজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী :

  • ১৫২৬ – মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দীন মোহাম্মাদ বাবর সিংহাসনে আরোহণ করেন।
  • ১৫৫৫ – জার্মানীর অগসবার্গ শহরের নামে সেখানে কংগ্রেস গঠিত হয়।
  • ১৭০১ – ব্রিটেনের জন মরিস মোগল সম্রাট আওরঙ্গজেবের সাথে সাক্ষাৎ করেন।
  • ১৭৭০ – ক্যাপটেন কুক নিউ সাউথ ওয়েলসে পদার্পণ করেন।
  • ১৭৮৯ – ফ্লেচার ক্রিশ্চিয়ানের নেতৃত্বে ব্রিটিশ জাহাজ বাউন্টিতে নাবিক বিদ্রোহ সংঘটিত হয়।
  • ১৯১৯ – লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়।
  • ১৯২০ – আজারবাইজানকে সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত করা হয়।
  • ১৯২০ – পোল্যান্ড ও রাশিয়া যুদ্ধ ঘোষণা করে।
  • ১৯২০- আজারবাইজান কে সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত করা হয়।
  • ১৯৫২ – জাপান সার্বভৌমত্ব ফিরে পায় এবং গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৬৫ – মার্কিন সরকার যুক্তরাষ্ট্রের জনস্বার্থ রক্ষার অজুহাত দেখিয়ে ডোমিনিকান প্রজাতন্ত্রের উপর সামরিক হামলা চালায়।
  • ১৯৬৯ – ফ্রান্সের প্রেসিডেন্ট এর পদ থেকে দ্যগল ফ্যান্সের পদত্যাগ।
  • ১৯৯২ – রোহিঙ্গা শরনার্থী প্রত্যাবর্তনে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯৯২ – সার্বিয়া ও মন্টেনেগ্রোকে নিয়ে নতুন যুগোস্লাভিয়া ঘোষণা।
  • ১৯৯২ – সাবেক সোভিয়েত ইউনিয়নের সাথে আফগান মুজাহিদদের ১৩ বছরের যুদ্ধের পর তারা বিজয় লাভ করে ।
  • ১৯৯৫ – বাংলাদেশ সরকার হুমায়ুন আজাদের নারী বইটি নিষিদ্ধ ঘোষণা করে।
  • ২০০১- ডেনিশ টিটো পৃথিবীর সর্বপ্রথম মহাকাশ পর্যটকের মর্যাদা লাভ করেন।
  • ২০০৪ – মার্কিন একটি গবেষণা সংস্থা সার্স ভাইরাসের ঔষধ আবিষ্কার করেন।

জন্ম :

  • ০০৩২ – ওঠো, রোমান সম্রাট।
  • ১৪৪২ – চতুর্থ এডওয়ার্ড, ইংল্যান্ড রাজা।
  • ১৭১২ – ফরাসী দার্শনিক জাঁ জ্যাক রুশো।
  • ১৭৫৮ – জেমস মন্‌রো, মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম রাষ্ট্রপতি।
  • ১৭৯৫ – চার্লস স্টুর্ট, অস্ট্রেলিয়ার আবিষ্কারক।
  • ১৮৩৮ – টবিয়াস আসের, নোবেল পুরস্কার বিজয়ী ডাচ আইনজীবী ও পণ্ডিত।
  • ১৮৪৮ – উৎকল-গৌরব মধুসূদন দাস ওড়িশার প্রথম স্নাতক ও আইনজীবী।
  • ১৮৬৯ – দিনে ফ্রান্সিস মেরি হককিন, নিউজিল্যান্ডের চিত্রশিল্পী।
  • ১৮৭৮ – লিওনেল ব্যারিমোর, আমেরিকান অভিনেতা এবং পরিচালক।
  • ১৮৮৯ – অ্যান্টনিও ডি অলিভিয়ার সালাজার, পর্তুগাল অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং পর্তুগালের ১০০তম প্রধানমন্ত্রী।
  • ১৯০০ – হেনরিক মুলার, ভাইমার প্রজাতন্ত্র ও নাৎসি জার্মানি উভয় দেশের অধীন জার্মান পুলিশ কর্মকর্তা।
  • ১৯০৬ – কুর্ট গ্যডল, মার্কিন যুক্তিবিদ, গণিতবিদ।
  • ১৯০৮ – জ্যাক ফিঙ্গলটন, অস্ট্রেলিয়ান ক্রিকেটার, সাংবাদিক এবং স্পোর্টসকাস্টার।
  • ১৯২৪ – কেনেথ কাউন্ডা, জাম্বিয়ার শিক্ষাব্রতী ও রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।
  • ১৯২৮ – বিশিষ্ট বাঙালি রবীন্দ্র সংগীত শিল্পী নীলিমা সেন।
  • ১৯৩০ – ক্যারোলিন জোন্স, আমেরিকান অভিনেত্রী।
  • ১৯৩০ – আল্ফ ভ্যালেন্টাইন, বিখ্যাত ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।
  • ১৯৩৬ – তারেক আজিজ, ইরাকের রাজনীতিবিদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী (১৯৮৩-১৯৯১), উপ-প্রধানমন্ত্রী (১৯৭৯-২০০৩) এবং সাবেক রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনের ঘনিষ্ট সহযোগী ও পরামর্শদাতা।
  • ১৯৩৭ – সাদ্দাম হুসাইন, ইরাকের সাবেক রাষ্ট্রপতি।
  • ১৯৪১ – কার্ল ব্যারি শার্পলেস, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।
  • ১৯৪৬ – উজ্জ্বল, বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেতা।
  • ১৯৪৭ – হুমায়ুন আজাদ, বাংলাদেশী লেখক।
  • ১৯৫৩ – রবার্ত অবলানো, চিলির লেখক ও কবি।
  • ১৯৫৪ – শহীদ শেখ জামাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র।
  • ১৯৬০ – ওয়াল্টার যেঙ্গা, সাবেক ইতালিয়ান ফুটবলার ও ম্যানেজার।
  • ১৯৬৮ – অ্যান্ডি ফ্লাওয়ার, দক্ষিণ আফ্রিকার কেপটাউনে জন্মগ্রহণকারী জিম্বাবুয়ে দলের সাবেক ও বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেটার।
  • ১৯৭৪ – পেনেলোপে ক্রুজ সানচেজ, স্প্যানিশ অভিনেত্রী ও প্রযোজক।
  • ১৯৭৬ – শেন জার্গেনসেন, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
  • ১৯৮২ – কোয়েল মল্লিক, ভারতীয় বাংলার বিখ্যাত অভিনেত্রী।
  • ১৯৮৭ – সামান্থা আক্কিনেনি, ভারতীয় অভিনেত্রী এবং মডেল।
  • ১৯৮৮ – হুয়ান ম্যানুয়েল মাতা গার্সিয়া, স্প্যানিশ ফুটবলার।

মৃত্যু :

  • ১৭৪০ – প্রথম বাজিরাও, ভারতীয় সেনাপতি।
  • ১৮১৩ – মিখাইল কুটুযোভ, রাশিয়ান ফিল্ড মার্শাল।
  • ১৮৪৩ – নোয়া ওয়েবস্টার, মার্কিন অভিধান লেখক, পাঠ্যপুস্তক লেখক ও বানান সংস্কারক।
  • ১৮৫৩ – লুডভিগ টিয়েক, জার্মান লেখক ও কবি।
  • ১৯০৩ – জোসিয়াহ উইলার্ড গিবস, আমেরিকান বিজ্ঞানী।
  • ১৯৩৬ – প্রথম ফুয়াদ, মিশর ও সুদানের সুলতান ও পরবর্তীকালে বাদশাহ।
  • ১৯৪৫ – বেনিতো মুসোলিনি, দ্বিতীয় মহাযুদ্ধ কালে ইতালির সর্বাধিনায়ক।
  • ১৯৫৪ – লিওন জউহাউক্স, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি ইউনিয়ন নেতা।
  • ১৯৭০ – ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের এক নারী বিপ্লবী দুকড়িবালা দেবী।
  • – এড বেগ্লেয়, মার্কিন অভিনেতা।
  • ১৯৭৮ – মোহাম্মদ দাউদ খান, আফগান সেনাপতি এবং রাজনীতিবিদ, আফগানিস্তানের প্রথম রাষ্ট্রপতি।
  • – রলফ উইলিয়াম ল্যান্ডাওয়ার, জার্মান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিজ্ঞানী এবং প্রকৌশলী।
  • – আলফ রামসে, ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
  • – আর্থার লিওনার্ড শলো, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ।
  • ২০০২ – ক্ষুদিরাম দাস, বিশিষ্ট রবীন্দ্রবিশেষজ্ঞ।
  • ২০০৭ – কার্ল ফ্রিডরিখ ফন ভাইৎস্যেকার, জার্মান পদার্থবিদ এবং দার্শনিক।
  • ২০১২ – মাটিল্ডে কামুস, তিনি ছিলেন স্প্যানিশ কবি।
  • ২০২০ – জামিলুর রেজা চৌধুরী, বাংলাদেশি প্রকৌশলী ও জাতীয় অধ্যাপক।
  • ২০২১ – বাঙালি পদার্থবিদ, বাংলা সাহিত্যের রহস্য রোমাঞ্চ ও কল্পবিজ্ঞানের জনপ্রিয় লেখক অনীশ দেব।
  • – যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাপোলো-১১’র চন্দ্রজয়ের অভিযানের অন্যতম সদস্য মাইকেল কলিন্স।

ছুটি ও অন্যান্য :

  • জাতীয় আইনগত সহায়তা দিবস (বাংলাদেশ)
  • জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস (বাংলাদেশ)
Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.