
টহলরত অবস্থায় মিয়ানমার সীমান্ত পুলিশ।
মিয়ানমারের রাখাইন প্রদেশে একটি গণকবরে ২৮ জন হিন্দুর লাশ পাওয়া গেছে। মিয়ানমারের সেনারা জানান, ‘রোহিঙ্গা জঙ্গিরা’ এই কর্মকাণ্ড ঘটিয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
ইয়েব কিয়া নামক এক গ্রামে এই গণকবরের সন্ধান পাওয়া গেছে।
২৫ আগস্ট রাখাইন প্রদেশে মিয়ানমার সেনা চৌকিতে হামলা চালায় রোহিঙ্গা জঙ্গিরা। এরপর থেকেই ওই এলাকার পরিস্থিতি খারাপ হতে শুরু করে। মিয়ানমারের সেনারা জঙ্গি নিকেশের নামে রোহিঙ্গাদের ওপর অত্যাচার শুরু করে।
দেশটির সেনা ওয়েবসাইটে জানানো হয়েছে, জঙ্গি সংগঠন আরাকান রোহিঙ্গা সলভেশন আর্মির (আরসা) হাতে নির্মমভাবে ২৮ জন হিন্দু খুন হয়েছে। নিহতদের লাশ তারা রাখাইন রাজ্যে খুঁজে পেয়েছে।
রাখাইন প্রদেশের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, প্রতিটি গর্তে ১০ থেকে ১৫ জনকে পুঁতে দেওয়া হয়েছে। এদিকে গণকবর পাওয়ার খবরে সিলমহর দিয়েছেন মিয়ানমারের মুখপাত্র।
স্থানীয় হিন্দুদের অভিযোগ, ২৫ আগস্ট এ ঘটনা ঘটে। এ দিন অনেক হিন্দুকে মেরে ফেলা হয় এছাড়া গভীর জঙ্গলেও নিয়ে যাওয়া হয় অনেককে।
২৪ আগস্ট রাতে সহিংসতা ছড়িয়ে পড়ার পর থেকে বাংলাদেশে আগত মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা এখন প্রায় ৪ লাখ ৩০ হাজার। এদিকে অভিযোগ রয়েছে রোহঙ্গিা জঙ্গিরা হামলা চাললে প্রায় ৩০ হাজার হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ গৃহহারা হয়েছে।
সূত্র:আশরাফ ইসলাম/priyo.com,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.