সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিবিধ / ২ আগস্ট; ইতিহাসের এইদিনে

২ আগস্ট; ইতিহাসের এইদিনে

http://coxview.com/wp-content/uploads/2021/12/Day.jpg

 

অনলাইন ডেস্ক :
বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না। আজ এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল।

 

ঘটনাবলী :

  • ১৭১৮ – স্পেনের বিরুদ্ধে লন্ডনে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রিয়া ও হল্যান্ড- এই চতুঃশক্তির মৈত্রী জোট হয়।
  • ১৭৬৩ – মুর্শিদাবাদ দখলের পর ব্রিটিশ সৈন্য বাহিনী মিরকাশিমের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। যুদ্ধে মিরকাশিম পরাস্ত হন।
  • ১৭৯০ – মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম আদমশুমারি শুরু হয়।
  • ১৮৫৮ – ব্রিটিশ রাজতন্ত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসনভার গ্রহণ করে এবং ভারতের সর্বোচ্চ শাসককে ‘ভাইসরয়’ পদবি দেওয়া হয়।
  • ১৯১৪ – সোভিয়েত সেনাবাহিনী পূর্ব প্রুশিয়া দখল করে।
  • ১৯২২ – চীনে টাইফুনের আঘাতে ৬০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
  • ১৯৩৪ – জার্মানির স্বৈরশাসক রূপে এডলফ হিটলারের আত্মপ্রকাশ ঘটে।
  • ১৯৩৫ – গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট জারি।
  • ১৯৫৩ – ভারতে গভর্ণমেন্ট অব ইন্ডিয়া জারি করা হয়।
  • ১৯৫৫ – সোভিয়েত ইউনিয়ন প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়।
  • ১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় বলিভিয়া।
  • ১৯৯০ – ইরাকি ট্যাঙ্ক ও পদাতিক বাহিনী কুয়েত দখল করে।
  • ২০১০ – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেতন-ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর প্রসাশনের পুলিশ বাহিনী অতর্কিতে হামলা চালায়।
  • ২০১৮ – সাঁওতালি উইকিপিডিয়ার যাত্রা শুরু।

 

জন্ম :

  • ১৬৯৬ – প্রথম মাহমুদ, উসমানীয় খলিফা।
  • ১৮৪১ – বিজয়কৃষ্ণ গোস্বামী, ব্রাহ্মসমাজের আচার্য ও সমাজ সংস্কারক।
  • ১৮৬১ – আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, বাঙালি রসায়নবিদ, বিজ্ঞানশিক্ষক, দার্শনিক ও কবি।
  • ১৮৬৮ – হীরালাল সেন, বাংলা চলচ্চিত্রের প্রাণপুরুষ।
  • ১৮৭৬ – পিঙ্গালি ভেঙ্কাইয়া,স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের জাতীয় পতাকার নকশাকার।
  • ১৮৮৭ – টমি ওয়ার্ড, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
  • ১৮৯২ – জ্যাক এল. ওয়ার্নার, কানাডীয়-মার্কিন চলচ্চিত্র নির্বাহী।
  • ১৮৯৯ – মহেন্দ্রনাথ দত্ত, মুদ্রণ শিল্পের ও প্রকাশনা জগতের খ্যাতনামা ব্যক্তিত্ব।
  • ১৯০০ – হেলেন মর্গান, মার্কিন অভিনেত্রী।
  • ১৯২৩ – শিমন পেরেজ, পোলীয় বংশোদ্ভূত ইসরায়েলী প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি।
  • ১৯২৫ – হোর্হে রাফায়েল বিদেলা, আর্জেন্টিনার জেনারেল, রাজনীতিবিদ এবং আর্জেন্টিনার ৪৩তম রাষ্ট্রপতি।
  • ১৯৩১ – ভিলিয়াম শ্রইফ, চেক ফুটবলার।
  • ১৯৫৬ – বিজয় রুপানি, গুজরাতের পূর্বতন মুখ্যমন্ত্রী।
  • ১৯৭৬ – স্যাম ওয়ার্থিংটন, ইংরেজ-অস্ট্রেলিয়ান অভিনেতা এবং প্রযোজক।

 

মৃত্যু :

  • ৮৫৫ – আহমদ বিন হাম্বল, আরব ধর্মতত্ত্ববিদ এবং আইনবিদ।
  • ১৮৪৪ – রামকমল সেন, এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সচিব,অভিধান প্রণেতা ও ব্যাঙ্ক অফ বেঙ্গলের আজীবন দেওয়ান।
  • ১৮৪৯ – মুহাম্মদ আলি পাশা, উসমানীয় সেনাবাহিনীর একজন উসমানীয় আলবেনীয় কমান্ডার।
  • ১৯২২ – আলেকজান্ডার গ্রাহাম বেল, স্কটিশ বিজ্ঞানী এবং উদ্ভাবক।
  • ১৯২৩ – ওয়ারেন জি. হার্ডিং, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৯তম রাষ্ট্রপতি।
  • ১৯৩৪ – পল ভন হিন্ডেনবার্গ, জার্মানীর তৎকালীন প্রেসিডেন্ট ও প্রথম বিশ্বযুদ্ধে জার্মানীর সেনা বাহিনীর সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল।
  • ১৯৭৬ – ফ্রেডিরিক এ্যান্টন ক্রিস্টিয়ান ল্যাং, অস্ট্রীয়-মার্কিন চলচ্চিত্র নির্দেশক, চলচ্চিত্রকার।
  • ১৯৮০ -রামকিঙ্কর বেইজ প্রখ্যাত ভারতীয় বাঙালি ভাস্কর।
  • ১৯৯৩ – কমল মিত্র, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা।
  • ২০০২ – ক্রিস্টেন নিগার্ড, নরওয়েজীয় গণিতবিদ, কম্পিউটার প্রোগ্রামিং ভাষা মুঘল ও রাজনীতিবিদ।
  • ২০১৬ – আহমেদ হাসান, মিশরীয়-মার্কিন বিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী।
Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.