সাম্প্রতিক....
Home / জাতীয় / ৭ মা‌র্চে ছাত্রীকে যৌন হয়রানির প্রমাণ মিলেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৭ মা‌র্চে ছাত্রীকে যৌন হয়রানির প্রমাণ মিলেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ফাইল ছবি

৭ মা‌র্চে আওয়ামী লী‌গের জনসভার দিনে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ সত্য বলে প্রমাণ পাওয়া গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘ঘটনার ভি‌ডিও ফু‌টে‌জে এর সত্যতা মি‌লে‌ছে।’

১১ মার্চ, র‌বিবার দুপু‌রে রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড ক‌লে‌জের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠা‌ন শেষে সাংবা‌দিক‌দের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খাঁন ব‌লেন, ‘৭ মা‌র্চের দিন ভিকারু‌ননিসা নুন স্কুল অ্যান্ড ক‌লে‌জের ওই ছাত্রীকে বেশ ক‌য়েকজন ওড়না ধ‌রে টানাটা‌নি ক‌রে‌ছে, এ ঘটনা সত্য। ভি‌ডিও ফুটেজ দে‌খে‌ছি, সেখা‌নে তা দেখা গি‌য়ে‌ছে। ইতোমধ্যে পু‌লিশ ওই মে‌য়ের প‌রিবা‌রের স‌ঙ্গে যোগা‌যোগ ক‌রে কথা ব‌লে‌ছে।’

তিনি আরও ব‌লেন, ‘কারা এ ধর‌নের কাজ ক‌রে‌ছে, তাদের চি‌হ্নিত ক‌রে শা‌স্তির আওতায় আনা হ‌বে। সে‌দিন সমা‌বে‌শে নারী-পুরু‌ষের ঢল নে‌মে‌ছিল। কারা, কোন উ‌দ্দে‌শ্যে এমন কাজ করল, সে‌টি আমা‌দের বের কর‌তে হ‌বে।’

এর আগে গত ৭ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে নিজের বিভীষিকাময় অভিজ্ঞতা তুলে ধরে ভুক্তভোগী ছাত্রী ফেসবুকে লিখেন, ‘শান্তিনগর মোড়ে এক ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো বাস পেলাম না। হেঁটে গেলাম বাংলামোটর। বাংলামোটর যেতেই মিছিলের সামনে পড়লাম। প্রায় ১৫-২০ জন আমাকে ঘিরে দাঁড়াল। ব্যস! যা হওয়ার থাকে, তাই। কলেজ ড্রেস পড়া একটা মেয়েকে হ্যারাস (নিগ্রহ) করতেছে। এটা কেউ কেউ ভিডিও করার চেষ্টা করতেছে। কেউ ছবি তোলার চেষ্টা করতেছে। আমার কলেজ ড্রেসের বোতাম ছিঁড়ে গেছে। ওড়নার জায়গাটা খুলে ঝুলতেছে। ওরা আমাকে থাপড়াইসে। আমার শরীরে হাত দিছে। আমার দুইটা হাত এতগুলো হাত থেকে নিজের শরীরটাকে বাঁচাতে পারে নাই। একজন পুলিশ অফিসার এই মলেস্টিং (যৌন হেনস্থাকারীদের) চক্রে ঢুকে আমাকে বের করে এবং একটা বাস থামিয়ে বাসে তুলে দেয়। বাকিটা পথ সেইফ্লি (নিরাপদে) আসছি। প্রচণ্ড শরীর ব্যথা ছাড়া আর কোনো কাটাছেঁড়া নাই। মেন্টালি (মানসিকভাবে) ভয়াবহ বিপর্যস্ত বাট (কিন্তু) শারীরিকভাবে ভালো আছি। আমি এই… দেশে থাকব না। জয় বাংলা বলে যারা মেয়ে মলেস্ট (যৌন হেনস্থা) করে তাদের দেশে আমি থাকব না। থাকব না। থাকব না…।’

রবিবার সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী ব‌লেন, ‘শা‌ন্তিপূর্ণভা‌বে আ‌ন্দোলন ক‌রে‌ছে বিএন‌পির এমন কাউ‌কেই গ্রেফতার করা হয়নি। যারা বি‌ভিন্ন সময় জ্বালাও-‌পোড়াও রাজনী‌তি ক‌রে‌ছে। ভি‌ডিও ফু‌টেজ দে‌খে চি‌হ্নিত ক‌রে তাদের গ্রেফতার করা হ‌য়ে‌ছে।‌ মামলা না থাক‌লে কাউ‌কে শুধু শুধু গ্রেফতার কর‌ছে না পু‌লিশ। নি‌র্দিষ্ট অ‌ভি‌যো‌গের ভি‌ত্তি‌তেই বিএন‌পির নেতা-কর্মীদের গ্রেফতার করা হ‌চ্ছে।’

সূত্র:জনি রায়হান-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.