সাম্প্রতিক....
Home / জাতীয় / অক্টোবরে আওয়ামী লীগের সম্মেলন: কাদের

অক্টোবরে আওয়ামী লীগের সম্মেলন: কাদের

আগামী অক্টোবরে আওয়ামী লীগের দলীয় সম্মেলন হবে এবং এর আগে কোনো সম্মেলন হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা জানান।

নির্বাচন নিয়ে বিএনপি ও বাম গণতান্ত্রিক জোটের অভিযোগ প্রসঙ্গে এসময় কাদের বলেন, ‘নির্বাচন নিয়ে দেশে, বিদেশে কোনো বিতর্ক নেই। বিএনপির অভিযোগ ধোপে টিকবে না। উন্নত গণতান্ত্রিক দেশগুলো দ্রুততম সময়ে প্রধানমন্ত্রীকে সমর্থন জানিয়েছে। কাজেই সংলাপের দাবি অবান্তর, এর কোনো যৌক্তিকতা নেই।’

ঐক্যফ্রন্টের জাতীয় সংলাপের বিষয়ে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংলাপ এখন মামা বাড়ির আবদার। সরকার গঠনের আগেই শেখ হাসিনা বিশ্ব নেতাদের কাছ থেকে আন্তর্জাতিকভাবে অভিনন্দন পেয়েছেন। এ নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি, দেশেও নির্বাচন নিয়ে কোনো বিতর্ক নেই।’

তিনি বলেন, ‘নেতা-কর্মীদের চাঙা রাখতেই বিএনপির নেতারা মিথ্যা তথ্য দিচ্ছেন। নির্বাচন নিয়ে সংলাপের দাবি হাস্যকর।’

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.