
মিয়ানমারের নেত্রী অং সান সু
গত ১১ আগস্টে রাখাইন রাজ্যে সেনা মোতায়েনের পর চলমান রোহিঙ্গা সংকটের প্রেক্ষিতে সমালোচনার মুখে থাকা মিয়ানমারের নেত্রী অং সান সু চির একটি প্রতিকৃতি সরিয়ে নিয়েছে অক্সফোর্ডের একটি কলেজ।
বিবিসি বাংলা’র খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের অক্সফোর্ডের সেন্ট হিউ কলেজের মূল ভবনের প্রবেশদ্বারে ছিল সু চি ওই প্রতিকৃতি। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সু চির প্রতিকৃতির জায়গায় একটি জাপানি চিত্রকর্ম বসানো হবে।
সু চি ১৯৬৭ সালে ওই সেন্ট হিউজ কলেজ থেকেই স্নাতক ডিগ্রি অর্জন করেন। গৃহবন্দী হওয়ার পর ১৯৯৩ সালে তাকে সম্মানসূচক ডক্টরেট দেয় ওই কলেজ। আর ২০১২ সালে মুক্তি পাওয়ার পর সু চি ডিগ্রি গ্রহণ করেন।

ডিগ্রি গ্রহণ করছেন অং সান সু চি।
উল্লেখ্য, গত ১১ আগস্টে রাখাইন রাজ্যে সেনা মোতায়েনের পর ২৫ আগস্ট রোহিঙ্গা ‘জাতিগত নিধন’ শুরু করে। ঘটনায় প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে রোহিঙ্গার সংখ্যা ৪ লাখ ৮০ হাজারে গিয়ে পৌঁছেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর সমন্বয় কমিটি।
সারা বিশ্বে ইউএনএইচসিআর কতৃক নিবন্ধিত ১৭.২ মিলিয়ন শরণার্থীর ৩০% এখন বাংলাদেশে। এরই মধ্যে চলমান রোহিঙ্গা ঢল অব্যাহত থাকলে শরণার্থীর এ সংখ্যা ১০ লাখে পৌঁছাতে পারে বলেও সতর্ক করেছে জাতিসংঘ।
গত ১৩ সেপ্টেম্বর বুধবার মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর সরকারি বাহিনীর চলমান নির্মম নির্যাতনের প্রেক্ষিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করা হয়। রোহিঙ্গা ইস্যুতে এ বৈঠকের অনুরোধ জানিয়েছিল নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাজ্য এবং অস্থায়ী সদস্য সুইডেন।

ডিগ্রি লাভের পর নিজের অনুভূতি জানাচ্ছেন অং সান সু চি।
তবে ১২ সেপ্টেম্বর মঙ্গলবার মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইউ কিউ জেইয়া দেশটির সংবাদমাধ্যমকে জানান, এই বৈঠকে অংশ নেবেন না মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি।
আর বুধবার বৈঠক শেষে আরাকানে চলমান রোহিঙ্গা সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো।
এ ছাড়া রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্য ফের বৈঠক ডাকতে অনুরোধ করেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তিন স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ সাত দেশ। নিরাপত্তা পরিষদের তিন স্থায়ী সদস্য ছাড়া অন্য দেশগুলো হচ্ছে- মিসর, কাজাখস্তান, সেনেগাল ও সুইডেন।
সূত্র:আয়েশা সিদ্দিকা শিরিন/priyo.com,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.