
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
অনুমোদনের একদিনের ব্যবধানে কক্সবাজার জেলা ছাত্রলীগের আওতাধীন ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ ও কক্সবাজার আইন কলেজ শাখা কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বৃহস্পতিবার (৯মে) সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক জরুরী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রচার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রলীগ নেতা তারেকুল ইসলাম রাহিতের উপর সন্ত্রাসী হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গুরুত্বর আহত হয় তারেক। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য গত ২৯ এপ্রিল একটি তদন্ত কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। তদন্ত চলাকালিন সময় কক্সবাজার জেলা ছাত্রলীগ গত ৮ মে কমিটি দুটি অনুমোদন দেন। তদন্তকালিন সময়ে কেন্দ্রের অনুমতি ব্যতিরেকে কমিটি অনুমোদন দেয়ায় একদিনের ব্যবধানে ঘোষিত কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। সে সাথে অন্যকোন ইউনিট কমিটি গঠন/পূর্ণাঙ্গ/স্থগিত/বিলুপ্ত না করার জন্য জেলা ছাত্রলীগকে নির্দেশ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য গত ৮ মে জেলা ছাত্রলীগ দীর্ঘদিন পর সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা এবং কক্সবাজার আইন কলেজ শাখা কমিটি অনুমোদন দেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.