সাম্প্রতিক....
Home / জাতীয় / অনেক না বলা কথা বলবেন অপু বিশ্বাস

অনেক না বলা কথা বলবেন অপু বিশ্বাস

সময়ের আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস নিজের না বলা অনেক কথা বলবেন শনিবার (৫ অক্টোবর)। বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে ‘৩০০ সেকেন্ড’ নামের অনুষ্ঠান তার কাছ থেকে শোনা যাবে ওইসব কথা।

অনুষ্ঠানে অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের মুখোমুখি হবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। দেখা যাবে, জয় তাকে নানা প্রশ্নবাণে বিদ্ধ করছেন। অপুও অকপটে উত্তর দিয়ে যাচ্ছেন।

অনুষ্ঠানটি প্রতিদিন রাত ১০টা ২০ মিনিটে। জনপ্রিয় ‘ছোটকাকু’র স্রষ্টা শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের পরিকল্পনায় নির্মিত এ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন শাহরিয়ার নাজিম জয়।

এ বিষয়ে অনুষ্ঠানের পরিচালক সেহাঙ্গল বিপ্লব গণমাধ্যমকে বলেন, ‘৩০০ সেকেন্ড’-এ আগত অতিথিদের কাছ থেকে অনেক মূল্যবান কথা ও তাদের ব্যক্তিগত অনেক অজানা তথ্য জানা যাবে। এ অনুষ্ঠানে নানা শ্রেণি-পেশার মানুষ অতিথি হয়ে আসার সুযোগ পাবেন।

 

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

16 December ( Day ), কক্সভিউ ডট কম, www.coxview.com; https://coxview.net/16-december-day-%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%89-%e0%a6%a1%e0%a6%9f-%e0%a6%95%e0%a6%ae-www-coxview-com/

আজ মহান বিজয় দিবস

  অনলাইন ডেস্ক :আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বিশ্ব মানচিত্রে লাল-সবুজের পতাকার স্থান পাওয়ার ...

Portrait of a professional, showcasing contact details and role information.